Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)
পার্বত্য খাগড়াছড়িতে গত ২৩ সেপ্টেম্বর রাতে এক কিশোরী শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে সাড়া ফেলে দিয়েছিল। পুরো অঞ্চল অস্থির হয়ে উঠেছিল। কিন্তু নতুন তথ্য অনুযায়ী, ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষায় কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি। সিভিল সার্জন ছাবের আহম্মেদ জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মেডিকেল বোর্ডের প্রতিবেদন তাঁর কাছে জমা হয়েছে। পরে প্রতিবেদনটি পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। পরীক্ষার ১০টি সূচকেই স্বাভাবিক লেখা হয়েছে। মেডিকেল বোর্ডের প্রধান ও খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক জয়া চাকমা বলেন, “সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কিন্তু ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আমাদের দলে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মোশারফ হোসেন ও নাহিদা আকতারও ছিলেন।” সিভিল সার্জন আরও বলেন,“ওই কিশোরীর শরীরে…
পাহাড় কেঁপে উঠেছিল চারদিনের লাগাতার অবরোধে। রাস্তায় গড়িয়েছিল অস্থির সময়, থেমে গিয়েছিল জনজীবনের স্বাভাবিক ছন্দ। অবশেষে পরিস্থিতি কিছুটা প্রশমিত হলো। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। জুম্ম ছাত্র-জনতা নামে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান অবরোধ কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হলো।” অবরোধ কর্মসূচি: গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুলপড়ুয়া মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে এবং দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতা একের পর এক কর্মসূচি ঘোষণা করে।…
“আমাদের কথা আমাদেরই বলার অধিকার আছে”—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর হিলটপ গেস্ট হাউজের হলরুমে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক আন্তঃ প্রজন্ম সংলাপ। জাবারাং কল্যাণ সমিতি ও ওয়াই মুভস প্রকল্পের উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় আয়োজিত এই সংলাপে আলোচনা হয় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং শিশু সুরক্ষা নিয়ে, যা নিয়ে সমাজে এখনো অনেক প্রশ্ন, সংশয় ও চুপচাপ থাকা প্রচলন। সভায় সভাপতিত্ব করেন পেরাছড়া এনসিটিএফ’র সাবেক সভাপতি জবা ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা। প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, “যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে…
খাগড়াছড়িতে উপজেলা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে ও তৃণমূল উন্নয়ন সংস্থা’র আস্থা প্রকল্পের আওতায় সংবেদনশীল ও অহিংস সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সুশাসন এবং ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল ” আস্থার মূলনীতি সাম্প্রদায়িক সম্প্রীতি”। বৃহস্পতিবার (২০মার্চ) বিকালে জেলা সদর গাছবান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এ উপলক্ষ্যে দেশাত্মবোধক গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক ত্রিনা চাকমা। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থা’র রিপোর্টিং ও মনিটরিং কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা। পরে গাছবান উচ্চ বিদ্যালয়ের…
দেশব্যাপি আওয়ামী লীগের সন্ত্রাস,নৈরাজ্য ও স্বৈরাচারী হাসিনা ও তার দোসর কর্তৃক দেশাে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। বৃহস্পতিবার(০৬ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় জেলা শহরের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাজন পাড়া ঘুরে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় খাগড়াছড়ি মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, জেলা ছাত্রদলেে সভাপতি মো.শাহেদুল হোসেন সুমন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, পৌর সদর বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমানসহ আরও…
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বালক-বালিকা (অ-১৭) ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খাগড়াছড়ি বালিকা দল। শনিবার ( ৮ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি জেলার অপ্রতিরোধ্য বালিকা (অনুর্ধ্ব-১৭) টিম। এ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও ম্যান অব দ্যা ফাইনাল হিসেবে নির্বাচিত হন খাগড়াছড়ির ইশিতা ত্রিপুরা। ফাইনাল খেলায় চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আনোয়ার পাশা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো:…
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় মহিলা সংস্থা’র উদ্যোগে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাতের বিকাশ সাধন প্রকল্প’র আওতায় ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) সকালে জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রাঙ্গণে এ তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল প্রকল্পের মাটিরাঙ্গা উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও আহ্বায়ক আশা ত্রিপুরা। নারী উদ্যোক্তারা জানান, ‘এই রকম মেলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নিজস্ব তৈরি পিঠা,কাপড়সহ বিভিন্ন ধরনের পণ্য একানে প্রদর্শন করতে পারি এবং সেই সাথে বিক্রি করে আর্থিকভাবেও কিছুটা লাভবান হবে। তবে মেলাটি তিন দিন না হয়ে ৭-১০দিনব্যাপি হলে আমাদের জন্য ভালো হতো’। আয়োজক…
