Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বর্ণাঢ্য আয়োজন, রঙিন শোভাযাত্রা, মানবিক সহায়তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতিতে উদযাপিত হলো ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের টাউন হল প্রাঙ্গণে বেলুন–ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। উদ্বোধনের পর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের তাৎপর্য তুলে ধরে একটি রঙিন শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি টাউন হল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে গিয়ে সমাপ্ত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তিরা, সরকারি–বেসরকারি দপ্তর, এনজিও, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি বাস্তবায়ন এবং অর্থ মন্ত্রণালয়ের দেওয়া পূর্ববর্তী প্রতিশ্রুতি দ্রুত কার্যকর করার দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি। বুধবার (০৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার বরবারঅতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা এই স্বারকলিপি প্রদান করেন। স্বারকলিপিতে বলা হয়, সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড কার্যকর করা জরুরি। পাশাপাশি চাকরিতে ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূরীকরণে দ্রুত উদ্যোগ নেওয়ার…
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আট দফা দাবি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)। চুক্তির ২৮তম বর্ষপূর্তিকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি অভিযোগ করেছে— দীর্ঘদিন ক্ষমতায় থাকা successive সরকারগুলোর শৈথিল্যের কারণে শান্তি চুক্তির মৌলিক ধারাগুলো এখনও বাস্তবায়িত হয়নি, ফলে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত হচ্ছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা সদরের তেঁতুলতলায় জনসংহতি সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা। তিনি বলেন,“চুক্তির ২৮ বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু মৌলিক বিষয়গুলোর বেশিরভাগই অপূর্ণ রয়ে গেছে। আন্তবর্তীকালীন সরকারও চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি।”…
“আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করেছে, এরশাদ প্রতিশোধের রাজনীতি করেছে-কিন্তু আমরা করতে চাই উদারতার ও সহাবস্থানের রাজনীতি। বিএনপি ক্ষমতায় এলেও কোনো প্রতিশোধমূলক রাজনীতি করবে না।” খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সভায় এসব মন্তব্য করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, “সবাই যদি প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত হয়, তাহলে দেশ এগোবে না, এলাকার উন্নয়নও হবে না,মানুষও ভালো থাকবে না। তাই বিএনপি ক্ষমতায় গিয়ে প্রতিশোধ নয়, বরং শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবে।” “শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দিন”-এই শ্লোগান সামনে রেখে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, গত…
প্রসবজনিত ফিস্টুলামুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে পার্বত্য জেলা খাগড়াছড়ির মহালছড়ি ও পানছড়ি উপজেলাতে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ফিস্টুলা সনাক্তকরণ ক্যাম্পেইন। ২৫ নভেম্বর শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীপময় তালুকদার, ডা. অনুভুষ চাকমা ও মো. হাফিজ উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এর আর্থিক সহায়তা এবং সিআইপিআরবির কারিগরি সহযোগিতায় SR-MNCAH প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা একযোগে কাজ করছেন। ফিস্টুলা সনাক্তকরণ: জটিল বা বিলম্বিত প্রসবের পর…
নিজ জেলা খাগড়াছড়িতে ব্যাপক গণ-সংবর্ধনায় অভ্যর্থনা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভিপি মো. আবু সাদিক কায়েম। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় জেলা শহরের মুক্তমঞ্চে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তরুণদের স্লোগান, উচ্ছ্বাস আর উপস্থিতিতে পুরো মাঠ উৎসবে পরিণত হয়। আলোচনা সভায় ভিপি সাদিক কায়েম বলেন, “জুলাই আন্দোলনে তরুণরাই সামনে ছিল। তরুণ প্রজন্ম আর কোনো জুলুমবাজ, চাঁদাবাজ বা টেন্ডারবাজকে ভয় করে না।” তিনি সতর্ক করে বলেন, সামনে কেউ নির্যাতন, টেন্ডারবাজি বা ফ্যাসিবাদী আচরণ করলে তাকে জনগণের রোষের মুখে পড়তে হবে। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ভয়ভীতি বা…
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ। বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি ঘুরে পুনরায় প্রাণীসম্পদ কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলী, প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,…
খাগড়াছড়িতে উদ্বোধন হলো ‘লাইফ স্টাইল সেলুন’- আর শুরুতেই দারুণ এক চমক! এখানে যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে মাথা ন্যাড়া করতে পারবেন। কোনো টাকা-পয়সা নয়- শুধু ইচ্ছে হলেই মাথা ন্যাড়া পরিষেবা উপভোগ করতে পারবেন বলে জানিয়েছে সেলুন কর্তৃপক্ষ। নতুন এই সেলুনে স্বল্প খরচে ছেলেদের এবং ছোট্ট বাচ্চাদের চুল কাটার পাশাপাশি বিভিন্ন ধরণের ফেশিয়ালসহ আধুনিক গ্রুমিং সেবা অত্যন্ত যত্নসহকারে প্রদান করা হবে বলেও জানান উদ্যোক্তারা। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে শহরের নারিকেল বাগান এলাকার তৈয়ব সিটি সেন্টারের নিচতলায় ‘লাইফ স্টাইল সেলুন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্বত্বাধিকারী মো. এনাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার…
উদ্যোক্তা সৃষ্টি ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘ইমপ্রুভ ইয়োর বিজনেস (IYB)’ প্রশিক্ষণ কর্মসূচি। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে জেলা সদরের হোটেল গাইরিং হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। তিনি বলেন, “স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে এ ধরনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারীরা বাস্তবমুখী জ্ঞান ও আধুনিক ব্যবসা ব্যবস্থাপনার কৌশল শিখতে পারবেন, যা তাদের ব্যবসা আরও এগিয়ে নিতে সহায়ক হবে।” উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা…
পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রান্সপোর্ট বাস সার্ভিস। জেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে এই নতুন সেবার উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে আয়োজনস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়—যেন এক নতুন কল্যাণমূলক ধারার সূচনা। চট্টগ্রাম রুটে যাত্রা শুরু: সদস্যদের মাঝে উচ্ছ্বাস উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম ওয়েলফেয়ার বাসটি যখন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়, তখন উপস্থিত আনসার সদস্যদের মুখে দেখা যায় সন্তুষ্টি আর আনন্দের উচ্ছ্বাস। বহুদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় তারা এটিকে বাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন। জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান জানান—“মহাপরিচালকের (ডিজি) বিশেষ উদ্যোগে খাগড়াছড়ি–চট্টগ্রাম রুটে…
