Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

পার্বত্য এলাকার টেকসই উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা জোরদারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রিজিয়ন। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় একযোগে বাস্তবায়িত হয়েছে বহুমুখী মানবিক সহায়তা কার্যক্রম এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন প্রদান, শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল ও ঢেউটিন বিতরণ, আর্থিক অনুদান প্রদান এবং স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ কার্যক্রম পাহাড়ি জনপদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে…

বিস্তারিত

পার্বত্য খাগড়াছড়িতে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষিপরিবেশগত (Agroecology) চর্চা এবং নেচার বেজড সল্যুশন (NBS) অন্তর্ভুক্তির বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হেলভেটাস বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (ইসিমোড)’র সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থা’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি শহরের মিলনপুর হিলটপ গেস্ট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পার্বত্য অঞ্চলের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বাস্তব চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় রামগড় হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক সাখাওয়াত হোসাইন প্রিন্স’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে…

বিস্তারিত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আনন্দ শোভাযাত্রা। উৎসবের আমেজে সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন, ধর্মীয় প্রতীক ও সঙ্গীতের তালে তালে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় বড়দিন উদযাপন পরিষদের সভাপতি রনিক ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মানবজাতির কল্যাণ, প্রেম, ভালোবাসা ও শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন যিশুখ্রিস্ট। তাঁর শিক্ষা…

বিস্তারিত

পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে নিয়মিতভাবে নানাবিধ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে খাগড়াছড়ি রিজিয়ন। এরই ধারাবাহিকতায় সম্ভাবনাময় ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য মোঃ কাউসার আহমেদকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ নিজ হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি বলেন, “তরুণ ক্রীড়াবিদরাই আগামী দিনের দেশের গর্ব। তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক ও শৃঙ্খলাবদ্ধ পথে এগিয়ে নিতে খাগড়াছড়ি রিজিয়ন সবসময় পাশে থাকবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি…

বিস্তারিত

তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে উন্নত, মানবিক ও আধুনিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক এক আলোচনা সভা। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার এস. এম. আল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেন, “আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা অপরিসীম। সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের নেতৃত্ব ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখেছি। রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের মূল…

বিস্তারিত

 খাগড়াছড়িতে বনবিভাগের উদ্ধারকৃত একটি বিরল প্রজাতির বনমোরগ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের উপজেলাস্থ বনবিভাগের বিভাগীয় কার্যালয়ের সংরক্ষিত বনাঞ্চলে আনুষ্ঠানিকভাবে বনমোরগটি অবমুক্ত করেন খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা। বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলা সদরের নেন্সী বাজার এলাকায় একটি বনমোরগ অবৈধভাবে বিক্রির জন্য রাখা হয়েছে—এমন তথ্য পেয়ে বনবিভাগ দ্রুত কৌশলগত অভিযান পরিচালনা করে। বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা’র নির্দেশনায় সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। অভিযানের অংশ হিসেবে বনবিভাগের একজন সদস্য ক্রেতা সেজে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে নির্ধারিত স্থানে টিম…

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সর্বস্তরের ছাত্র-জনতা। শুক্রবার দুপুরের পর ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে শহরের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ার মোড় ঘুরে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। ব্যানারগুলোতে লেখা ছিল— ‘শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার…

বিস্তারিত

পার্বত্য জেলার সাংবাদিকতার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অনন্য অধ্যায়ের নাম খাগড়াছড়ি প্রেসক্লাব। চার দশকের দীর্ঘ পথচলা, সংগ্রাম ও সাফল্যের স্মারক হিসেবে ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হলো প্রেসক্লাবের প্রথম স্মারক গ্রন্থ ‘উজ্জীবন’। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু ও জয়ন্তী দেওয়ান-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। এরপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান…

বিস্তারিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে নির্বাচনী মাঠে গতি বাড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার দুপুরে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ধানের শীষ প্রতীকের এই মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট মো. আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. বেদারুল ইসলাম, রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট করিম উল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের…

বিস্তারিত

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ডিপি পাড়ায় স্থানীয় উন্নয়ন সংস্থা ‘আলো’র উদ্যোগে পিআরএলসি প্রকল্পের আওতায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া চিকিৎসা সেবার উদ্বোধন করেন, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা। অনুষ্ঠানে আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা বলেন, “আমাদের লক্ষ্য জনগণকে মূলধারার চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আজ আমরা পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পেরেছি। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করব।” দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শহীদ তালুকদার, খাগড়াছড়ি সদর হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট (গাইনী) ডা. জয়া চাকমা,…

বিস্তারিত