Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পার্বত্য জেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের দুর্ভোগও বেড়ে চলেছে। এই কঠিন সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য জেলা পরিষদ। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অস্বচ্ছল ও শীতার্তদের মাঝে শীতের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের চন্দ্র কিরণ কার্বারী পাড়া, আট মাইল ও নয় মাইল পাড়া এলাকায় পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। শীতের কামড় থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়ে উপকারভোগীদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে…

বিস্তারিত

খাগড়াছড়ি-২৯৮ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী দীনময় রোয়াজা তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করানোর মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন। সোমবার দুপুরে বিষয়টি দুই প্রার্থী নিশ্চিত করেছেন। স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা জানান, “এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় কয়েকজন ভোটারের নম্বর অসম্পূর্ণ থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিল করলে আমার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়। এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা সত্যিই খুব কঠিন। সামান্য ভুলে প্রার্থীর এত ভোগান্তি হওয়া অযথা। এ ধরণের সমস্যা জেলা নির্বাচন অফিসেই সমাধান করা সম্ভব, ঢাকা পর্যন্ত আসা প্রয়োজন হয় না। আমার…

বিস্তারিত

পাহাড়ের প্রান্তিক নারীদের চোখে স্বপ্নের আলো জ্বালাতে, অসহায় মানুষের জীবনে স্বস্তির ছোঁয়া পৌঁছে দিতে “মাত্রা,নারীর স্বস্তির যাত্রা” এই মানবিক মূলমন্ত্রকে সামনে রেখে সামাজিক সংগঠন ‘মাত্রা’ খাগড়াছড়িতে গড়ে তুলেছে এক অনন্য মানবিক দৃষ্টান্ত। সোমবার (১২ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকায় আয়োজিত এক মানবিক কর্মসূচিতে অস্বচ্ছল নারী, শারীরিক প্রতিবন্ধী, এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার, কোরআন শরীফ, চাল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন ‘মাত্রা’-এর প্রতিষ্ঠাতা ও গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভিন। এ সময় নারী উদ্যোক্তা বীণা রাণী ত্রিপুরা, চামেলী ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য…

বিস্তারিত

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে দুই শতাধিক অসহায় নারী, মাদ্রাসার শিক্ষার্থী ও অস্বচ্ছল পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া, পোড়াবাড়ী পাড়া, মনুদাশ পাড়া, তানৈক্য পাড়া, মারমা পাড়া, বাজার টিলা, বাগমারা পাড়া, দক্ষিণ আচালং পাড়া, বগাপাড়া, আচালং মহিলা মাদ্রাসা ও মুসলিমপাড়া মাদ্রাসাসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিদের হাতে এসব শীতের কম্বল তুলে দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। কম্বল বিতরণকালে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “শীত মৌসুমে পাহাড়ি অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়। পার্বত্য জেলা পরিষদ সবসময় মানুষের দুঃখ-কষ্ট লাঘবে…

বিস্তারিত

খাগড়াছড়িতে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সমাজের জনপ্রতিনিধি ও অংশীজনদের সঙ্গে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে জেলা সদরের পানখাইয়া পাড়াস্থ আলো অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সংবাদমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করে রুফটপ সোলার বাস্তবায়ন বিষয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। পরামর্শ সভায় সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম খাগড়াছড়ির সভাপতি অরুণ কান্তি চাকমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা ও জয়া ত্রিপুরা। সভায় জানানো হয়, এই সামাজিক পরামর্শ সভার মূল…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ সিটিজেন পার্টি (এনসিপি)–এর জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় জেলার দারুল আইতাম সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি, জোটগত সমন্বয়, সাংগঠনিক প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জোটভুক্ত দলগুলোর…

বিস্তারিত

খাগড়াছড়িতে জাতীয় পার্টির পদধারীসহ ৬১ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জেলা সদরের কলাবাগান এলাকার বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় পার্টির পাশাপাশি কয়েকজন জামায়াত সমর্থকও বিএনপিতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন দিঘীনালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. চাঁন মিয়া, সহ-সভাপতি খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি আজিজ কবিরাজসহ মোট ৬১ জন নেতাকর্মী। নবাগত নেতাকর্মীরা জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। পরে বিএনপি নেতাকর্মীরা ফুল দিয়ে তাদের আন্তরিকভাবে…

বিস্তারিত

খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের বাংলাদেশ চাকমা খ্রিষ্টিয়ান এসোসিয়েশন ও বেতছড়ি এলাকার খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বেতছড়ি ব্যাপ্টিস্ট চার্চের পাস্টর সত্যব্রত চাকমার সভাপতিত্বে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বেতছড়ি পাড়া…

বিস্তারিত

খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের সদর উপজেলা শাখা ও নারী ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের সনাতন ছাত্র-যুব পরিষদ ভবনে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সনাতন ছাত্র-যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখর সেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্মল দাশ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদার, শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা বেলী দেব এবং রহমতপুর কুমিল্লাটিলা সরকারি প্রাথমিক…

বিস্তারিত

খাগড়াছড়িতে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামে একযোগে এ দুটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ জেলা প্রশাসক গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় খাগড়াছড়ি সদর উপজেলা ও দীঘিনালা উপজেলা। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। নির্ধারিত ২০ ওভারের খেলায় দীঘিনালা উপজেলা প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে প্রতিপক্ষ খাগড়াছড়ি সদর উপজেলা ৭ উইকেট হারিয়ে ১২৫ রান করতে সক্ষম হয়। ফলে ৮ রানের ব্যবধানে খাগড়াছড়ি সদর উপজেলাকে…

বিস্তারিত