Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাড়তি নিরাপত্তায় বিশেষ দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলার ৩৩টি উপজেলায় বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবে এবং ক্ষেত্র বিশেষে বিশেষায়িত k-9 ডগ স্কোয়াড ও আরসিভি মোতায়েন করা হবে। বৃহস্পতিবার সকালে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের গুইমারা সেক্টরের অধিনস্থ খেদাছাড়া ব্যাটলিয়ন (৪০ বিজিবি) এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন খেদাছড়া ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্ণেল মুহাঃ শাহীনুল ইসলাম। তিনি আরও বলেন, বিগত ৩ মাসে চট্টগ্রাম রিজিয়নের আভিযানিক কার্যক্রমে অন্তত সাড়ে ৫ কোটি টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকসহ দুইজনকে আটক করা…
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচন আয়োজনের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সাত্তারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বর ঘুরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম হলো ছাত্র সংসদ নির্বাচন। দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন স্থগিত থাকায় শিক্ষার্থীদের অধিকার খর্ব হচ্ছে। অবিলম্বে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ সময় খাগড়াছড়ি সংসদীয় আসনের ১১ জন প্রার্থী উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দপ্রাপ্ত প্রার্থীরা হলেন— বিএনপির ওয়াদুদ ভূইয়া (ধানের শীষ), জামায়াতে ইসলামী’র এয়াকুব আলী চৌধুরী (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান (ফুটবল), জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (লাঙ্গল), গণ অধিকার পরিষদের দিনময় রোয়াজা (ট্রাক), বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমা (রকেট), ইসলামী আন্দোলন বাংলাদেশের…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে এই আসনে চূড়ান্তভাবে ভোটের মাঠে থাকছেন মোট ১১ জন প্রার্থী। মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন। এর আগে খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে এনসিপি প্রার্থী ছাড়া ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গত ৩…
খাগড়াছড়ির দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি জনপদে শীতার্ত ও অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। শীতের তীব্রতা যখন পাহাড়ে বেশি অনুভূত হচ্ছে, ঠিক তখনই এই মানবিক উদ্যোগে উপকৃত হয়েছেন দুই শতাধিক মানুষ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ভগবান টিলা, ঘিলাতলী, চাকমা পাড়াসহ কয়েকটি দুর্গম এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় সূত্রে জানা গেছে, ভগবান টিলাসহ এসব দুর্গম পাহাড়ি এলাকার মানুষ দীর্ঘদিন ধরে প্রায় সব…
দেশের সার্বভৌমত্ব রক্ষা, পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং সকল নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে সিএইচটি সম্প্রীতি জোট। রোববার (১৮জানুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটি পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক বাস্তবতা তুলে ধরে ৯ দফা দাবি উত্থাপন করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে শিগগিরই জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা আয়োজন করা হবে, যার মাধ্যমে সম্প্রীতির বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকের অধিকার নিশ্চিতকরণ এবং মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় চৌদ্দটি সম্প্রদায়ের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করা জরুরি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য…
গণতন্ত্রকে আরও শক্তিশালী করা এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার প্রত্যয়ে “দেশের চাবি আপনার হাতে”—এই প্রেরণাদায়ী মূলমন্ত্রকে সামনে রেখে খাগড়াছড়িতে গণভোটের প্রচার জোরদার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জেলা শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাষ্ট্রদূত (অবসরপ্রাপ্ত) সুপ্রদীপ চাকমা। সভায় বক্তারা বলেন, গণভোট কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; এটি রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মাধ্যম। ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই জনগণ তাদের মতামত,…
খাগড়াছড়িতে নিউজিল্যান্ড বনবিহার স্থাপনের সৌজন্যে আলুটিলা আন্তর্জাতিক বন ভাবনা কেন্দ্রের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং ধারাবাহিকভাবে ৮ম বারের মতো ত্রিপিটক পূজা, পবিত্র বুদ্ধধাতু পূজা ও বিবিধ দান উৎসর্গের মহান ধর্মীয় পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী খাগড়াছড়ি সদরের নোয়াপাড়া নিউজিল্যান্ড বনবিহার প্রাঙ্গণে এ ধর্মীয় পূণ্যানুষ্ঠান আয়োজন করা হয়। এতে ধর্মপ্রাণ বৌদ্ধ ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের অংশ হিসেবে ত্রিপিটক পূজা, পবিত্র বুদ্ধধাতু পূজা, ২৮ বুদ্ধ পূজা, লাভীশ্রেষ্ঠ সিবলী পূজা, মহা-সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, মহা-মঙ্গলসূত্র পাঠ ও হাজার প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সকল জীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা…
বৈষম্যহীন বেতন কাঠামো বাস্তবায়নসহ সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে খাগড়াছড়িতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় খাগড়াছড়ি প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা প্রেস ক্লাব এলাকা স্লোগান, ব্যানার ও ফেস্টুনে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯ম পে-স্কেল বাস্তবায়নে বৈষম্য বিদ্যমান রয়েছে, যার ফলে সরকারি কর্মচারীরা নানাভাবে আর্থিক সংকটে পড়ছেন। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বিদ্যমান বেতন কাঠামোর কোনো সামঞ্জস্য নেই বলেও তারা মন্তব্য করেন। বক্তারা ১:৪ অনুপাত অনুযায়ী ১২ গ্রেড ভিত্তিক নতুন ও যুগোপযোগী বেতন কাঠামো…
‘দেশের চাবী আপনার হাতে’ এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে এতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল বক্তব্য রাখেন। প্রশিক্ষণের প্রথমদিনে, ভোট, ভোটার ও নির্বাচন কমিশন,নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী, দায়িত্ব ও কর্তব্য। নির্বাচন প্রক্রিয়া: সীমানা নির্ধারণ, ভোটার তালিকা, ভোটকেন্দ্র,…
