Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলায় নির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা যানবাহনের মধ্যে রয়েছে ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও বাস। পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি…
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে র্যালীটি শুরু হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে কোর্ট বিল্ডিং হয়ে মুক্তমঞ্চে এসে শেষ হয়। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালীতে শিবিরের ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। র্যালী শেষে মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুর সাত্তার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে…
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করতে ২০২৫–২০২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় খাগড়াছড়িতে অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে গবাদি পশু ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারগুলোর হাতে গবাদি পশু ও হাঁস-মুরগি তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব মোঃ মাহাবুব আলম। এদিন জেলা সদরের বিভিন্ন এলাকার অস্বচ্ছল ও দুঃস্থ ৮টি পরিবারের মাঝে গরু, ২৫টি পরিবারের মাঝে ছাগল এবং ৪০টি পরিবারের মাঝে হাঁস-মুরগি বিতরণ করা হয়। সবমিলিয়ে ৭৩টি পরিবার এই সহায়তার আওতায় আসে। বিতরণকালে জেলা পরিষদের সদস্য…
বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়িতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা। অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বক্তারা বলেন, পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে সরকারি কর্মচারীরা চরম হতাশায় ভুগছেন। দ্রুত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে এবং ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে…
খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরণ। শিক্ষা, শৃঙ্খলা ও মূল্যবোধ গঠনের দীপ্ত প্রত্যয়ে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও প্রধান শিক্ষকের বদলজনিত বিদায় অনুষ্ঠান। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে আনন্দ, আবেগ ও প্রেরণার অনন্য সমন্বয় লক্ষ্য করা যায়। রঙিন সাজসজ্জা, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং অতিথিদের উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ যেন হয়ে ওঠে এক মিলনমেলা। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, “খাগড়াছড়ি…
প্রান্তিক পাহাড়ি জনপদের নিরব সকালে হঠাৎ যেন বদলে গেল চিত্র। পাহাড়ঘেরা পাড়ার কাঁচা পথে আজ খালি হাতে নয়,হাঁস, মুরগি, গরু আর ছাগল নিয়ে বাড়ি ফিরছেন অসহায় পরিবারের সদস্যরা। কারও চোখে আনন্দের জল, কারও মুখে নতুন জীবনের স্বপ্ন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় খাগড়াছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর আত্মকর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে হাঁস-মুরগি ও গবাদিপশু বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ। এই উদ্যোগে প্রত্যন্ত এলাকার শতাধিক দরিদ্র পরিবার নতুন আশার আলো দেখছে। খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া ইউনিয়নের গাছবান ২নং প্রকল্প এলাকার আওতায় মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) সকালে কুমারধন রোয়াজা পাড়ায় আয়োজিত বিতরণ কার্যক্রমে দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাই করা…
খাগড়াছড়িতে শীতের ঐতিহ্য আর সামাজিক বন্ধনের আবহে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে আয়োজিত এই উৎসবে ছিল নানা স্বাদের পিঠা আর মানুষের প্রাণবন্ত অংশগ্রহণ। শনিবার (৩১ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার। যুব রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের যুব প্রধান মো. আল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুমানা আক্তার বলেন, “এ ধরনের আয়োজন আমাদের লোকজ সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে সম্প্রীতি ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করে।” দিনব্যাপী এই পিঠা উৎসবে জেলার ১২টি…
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাকে আনুষ্ঠানিকভাবে প্রসবজনিত ফিস্টুলামুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। “ফিস্টুলা আক্রান্ত নারীর স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করি, প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে আয়োজিত ফিস্টুলা বিষয়ক এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভাটির আয়োজন করে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন অফিস, সহযোগিতায় ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা Centre for Injury Prevention and Research, Bangladesh (CIPRB)। এছাড়াও কর্মসূচিতে অর্থায়ন সহায়তা প্রদান করে GAC এবং কারিগরি সহযোগিতায় ছিল জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)। প্রসবজনিত ফিস্টুলা একটি অত্যন্ত স্পর্শকাতর ও কষ্টদায়ক নারী স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশে এ রোগের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমলেও এখনো দেশ পুরোপুরি…
রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, পর্যটন বিকাশ, নারী ক্ষমতায়ন ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক উন্নয়নের অঙ্গীকার করেছেন খাগড়াছড়ি আসনের প্রতিদ্বন্দ্বী ১০ জন সংসদ সদস্য প্রার্থী। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি টাউন হলের সামনে ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থীরা এসব প্রতিশ্রুতি দেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে বিকেল ৪টা থেকে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দীন ইউসুফ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সনাক ঢাকার কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকেরা উপস্থিত ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি আসনে বিভিন্ন দলের মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্বতন্ত্র…
খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনসহ তৃণমূল পর্যায়ের সহস্রাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিতে যোগ দিয়েছেন। এই যোগদান জেলার মূলধারার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে বিএনপিতে যোগ দেন তারা। নবাগতদের স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া বলেন, “আপনারা বিএনপি তথা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি সেই আস্থার প্রতিদান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। একজন মানুষ হিসেবে সবসময় আপনাদের পাশে…
