Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)
বিশ্বব্যাপী গার্ল গাইড ও গার্ল স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও মানবিক চেতনা জাগ্রত করার প্রত্যয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব চিন্তা দিবস। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় জেলা সদরের টিউফা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের খাগড়াছড়ি জেলা কমিশনার ত্রিনা চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানু চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গার্ল গাইডস্’র জেলা সচিব লাকী চাকমা, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের সহকারী শিক্ষক ও “হলদের পাখি” গাইডার সালমা আক্তার, স্থানীয়…
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাকে ২০২৬ সালের মধ্যে প্রসবজনিত ফিস্টুলা মুক্ত ঘোষণা করার লক্ষ্যে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিশেষ ফিস্টুলা সনাক্তকরণ ক্যাম্পেইন। ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এ কার্যক্রম। রোববার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা। অনুষ্ঠানে সহ-সভাপতি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন। এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, প্রসবজনিত ফিস্টুলা নারীদের একটি গুরুতর ও অবহেলিত স্বাস্থ্য সমস্যা। বাল্যবিবাহ রোধ, পরিবার পরিকল্পনা নিশ্চিতকরণ এবং নিরাপদ প্রসবের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগী সনাক্তকরণই…
খাগড়াছড়িতে ‘দশ লাখ রুফটপ সোলার, দশ লাখ কর্মসংস্থান’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
“দশ লাখ রুফটপ সোলার, দশ লাখ কর্মসংস্থান” কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ ও নীতিগত সহায়তার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED) ও জাবারাং কল্যাণ সমিতি। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের বাজার ফান্ড কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধন শেষে পৌর প্রশাসক সাজিয়া তাহেরের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED)-এর সভাপতি অরুন কান্তি চাকমা। বক্তারা বলেন, একটি বৈষম্যহীন ও পরিবেশবান্ধব নতুন বাংলাদেশ গড়ার এই সন্ধিক্ষণে জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সময়ের…
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরেই, শুক্রবার রাত ১২টা ১ মিনিটে, খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। শহীদ মিনার প্রাঙ্গণে নীরবতা ও গভীর আবেগঘন পরিবেশে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণ করা…
খাগড়াছড়িতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে টানা তৃতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতেই এ উদ্যোগ বলে জানিয়েছে প্রশাসন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের মাছ-মাংস বাজার, ফলের দোকান ও বিভিন্ন মুদি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেএম) দীপক কুমার শীল। অভিযান চলাকালে বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে বিক্রয় এবং ওজন সঠিকভাবে দেওয়া হচ্ছে কি না তা তদারকি করা হয়। এ সময় দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় মেসার্স আল আমিন স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী…
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাগড়াছড়ির বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ সুরক্ষায় বুধবার (বিকাল সাড়ে ৩টা) শহরের প্রধান বাজারে পরিচালিত হয় বিশেষ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা) মো. সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুসসহ মৎস্য অফিস ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। অভিযানকালে বাজারের মাছ, মাংস, সবজি ও মুদি দোকানগুলোতে তদারকি করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা, ট্রেড লাইসেন্স হালনাগাদ রাখা এবং ক্যাশমেমো প্রদানের বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হয়। তবে অনেক ব্যবসায়ী নির্ধারিত মূল্য তালিকা…
পাহাড়ের বুকে বসন্তের হাওয়া মানেই অন্যরকম এক আবেশ। কুয়াশা ঝরা শীত পেরিয়ে নতুন পাতার সবুজে, ফুলের রঙে আর তারুণ্যের উচ্ছ্বাসে যখন চারপাশ ভরে ওঠে,তখন বসন্ত কেবল একটি ঋতু নয়, হয়ে ওঠে অনুভূতির নাম। সেই অনুভূতিকেই বুকে ধারণ করে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বসন্ত বরণ ও পিঠা উৎসব। দিনব্যাপী এই আয়োজন যেন রঙ, গান, ঐতিহ্য আর মিলনের এক অনন্য উৎসবে পরিণত হয়। কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা’র সভাপতিত্বে আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরাসহ মোট ৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। শনিবার(১৪ফেব্রুয়ারি) রাতে নির্ধারিত ন্যূনতম ভোটের হার অর্জনে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন আইন অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত ঘোষণা করে। খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন আইন অনুযায়ী মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ৩ লাখ ৪৩ হাজার ৫৫৯টি। সে অনুযায়ী জামানত রক্ষায় প্রয়োজন ছিল ন্যূনতম ৪২ হাজার ৯৪৫ ভোট। তবে আলোচিত ৭ প্রার্থী কেউই এ সীমা অতিক্রম…
দুর্গম পাহাড়ি জনপদে দারিদ্র্য, বেকারত্ব আর অনিশ্চয়তার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা বহু পরিবারের জীবনে যেন নতুন সূর্যের আলো ফুটেছে। বছরের পর বছর সীমিত আয়ে সংসার টেনে নেওয়া, পুঁজি না থাকায় স্বপ্নকে থামিয়ে রাখা,এসব বাস্তবতার মাঝেই এলো এক মানবিক সহায়তা, যা শুধু আর্থিক সহযোগিতা নয়, বরং আত্মনির্ভরতার পথে দৃঢ় এক পদক্ষেপ। ২০২৫–২০২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় খাগড়াছড়িতে অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে গবাদি পশু ও হাঁস-মুরগি বিতরণ এবং গৃহহীনদের নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।নিজ হাতে সহায়তা তুলে দিলেন জয়া ত্রিপুরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
পহেলা ফাল্গুণ আর বিশ্ব ভালোবাসা দিবস, দুই উৎসব একসাথে। বসন্তের রঙ আর ভালোবাসার আবেশে রাঙা হয়ে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। ছুটির দিনে উৎসবের আমেজে প্রাণ ফিরে পেয়েছে পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলো। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের বসন্ত উদযাপনে ছিল ভিন্ন এক চিত্র,কম ছিল বাইরের পর্যটক, বেশি ছিল স্থানীয়দের উপস্থিতি। বসন্তের প্রথম সকালেই পাহাড় যেন পরেছে নতুন সাজ। চারদিকে পলাশ-শিমুলের আগুনরাঙা আভা, সবুজের ভাঁজে ভাঁজে লাল ফুলের উচ্ছ্বাস। সরিষা রঙের শাড়ি আর পাঞ্জাবিতে তরুণ-তরুণীদের প্রাণবন্ত উপস্থিতি যেন বসন্তকে আরও রঙিন করে তুলেছে। তার সঙ্গে ভালোবাসা দিবসের আবেগ,সব মিলিয়ে খাগড়াছড়ি যেন এক প্রাণের মেলায় পরিণত হয়। তবে এবারের পহেলা ফাল্গুণ ছিল অনেকটাই ঘরোয়া…
