Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)
“শিক্ষিত করি, উন্নত করি ও ক্ষমতায়ন করি”—এই মূলনীতিকে সামনে রেখে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে খাগড়াছড়িতে আত্মপ্রকাশ করেছে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন থ্রিএইচপি (3HP – Helping Hands for Helpless People)। সংগঠনটির মানবিক স্লোগান— “হৃদয়কে যুক্ত করি, জীবন বদলে দিই।” শনিবার (৭ মার্চ) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের জিরোমাইল এলাকার হিল ফ্লেভারস রেস্টুরেন্টে এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবী, শিক্ষাবিদ, তরুণ সংগঠক ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সমাজে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা অত্যন্ত প্রয়োজন। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে মানবিক কাজে উদ্বুদ্ধ করবে এবং…
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বন বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে বনমোরগ জব্দ করে পরে অবমুক্তের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে পরে জবাই করে রান্না করে খেয়ে, জানাজানির পরে ‘দেশি মোরগ’ অবমুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে গুইমারা উপজেলার জালিয়াপাড়া রেঞ্জ এলাকায়। অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তার নাম সিরাজুল ইসলাম। তিনি জালিয়াপাড়া রেঞ্জ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। স্থানীয় সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকার এক ব্যক্তি স্থানীয় বাজার থেকে একটি বনমোরগ কিনে বাড়ি ফিরছিলেন। পথে জালিয়াপাড়া রেঞ্জ কার্যালয়ের সামনে বন বিভাগের লোকজন তাঁকে আটক করে। পরে তাঁর কাছ থেকে বনমোরগটি জব্দ করা…
“সোনালি আঁশের গৌরব, দেশের অর্থনীতির শক্তি”,এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পালিত হয়েছে জাতীয় পাট দিবস । দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। তিনি বলেন, এক সময় পাট…
পাহাড়ি সংস্কৃতির বৈচিত্র্যময় সুর, তাল ও সৃজনশীলতার মিলনে খাগড়াছড়িতে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী এক মিউজিক ক্যাম্প। ত্রিপুরা, চাকমা, মারমা ও সাঁওতাল জনগোষ্ঠীর গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ ক্যাম্প যেন হয়ে উঠেছে পাহাড়ি সংগীতের এক অনন্য মিলনমেলা। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিউজিক ক্যাম্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব সংগীতধারা, বাদ্যযন্ত্র ও সুরের ঐতিহ্য। এসব ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে এমন…
খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ। মঙ্গলবার বিকেলে জেলা সদরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ম্যাচটি ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা। ম্যাচে অংশ নেয় খাগড়াছড়ি ফুটবল একাডেমি ও বান্দরবান ইয়ং স্টার ফুটবল একাডেমি। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই। নির্ধারিত সময়ের খেলায় দুই দলই ১-১ গোলে সমতায় থাকে, ফলে ম্যাচের ফল নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৬-৪ গোলে জয় নিশ্চিত করে বান্দরবান ইয়ং স্টার ফুটবল একাডেমি। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। অপরদিকে খাগড়াছড়ি ফুটবল একাডেমি দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত রানারআপ…
রঙের ছোঁয়ায় আনন্দের বিস্তার, আবিরের মায়ায় মিলনের বার্তা,পাহাড়ি শহর খাগড়াছড়ি যেন একদিনের জন্য রূপ নিল রঙধনুর নগরীতে। লাল, হলুদ, সবুজ আর নীলের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো হোলি উৎসব। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় দিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিকতা। সকাল গড়াতেই প্রাঙ্গণে ভিড় জমাতে থাকেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা। নতুন পোশাকে সেজে, হাতে রঙিন আবির আর মুখে উচ্ছ্বাসের হাসি—সব মিলিয়ে প্রাণবন্ত এক মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা। হোলি মানেই ভেদাভেদ ভুলে একে অপরকে রঙে রাঙিয়ে দেওয়ার আনন্দ। ক্ষণিকের মধ্যেই রঙের উল্লাসে রঙিন হয়ে ওঠে চারপাশ। কেউ আলতো করে বন্ধুদের গালে রঙ…
ভাষা, কণ্ঠ ও অনুভূতির সৌন্দর্যমণ্ডিত মেলবন্ধনে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আরণ্যক বাচিকশিল্প চর্চাকেন্দ্রের ২য় বর্ষপূর্তি। “মনের ভাষা, জনের ভাষা” প্রতিপাদ্যে আয়োজিত আবৃত্তি, কবির কণ্ঠে কবিতা, কথামালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে মিলনপুর হয়ে ওঠে এক প্রাণবন্ত সাংস্কৃতিক প্রাঙ্গণ। বিশেষ তাৎপর্য হলো,খাগড়াছড়িতে এই প্রথমবারের মতো আরণ্যক বাচিকশিল্প চর্চাকেন্দ্রের একক অনুষ্ঠান হিসেবে আয়োজনটি অনুষ্ঠিত হয়, যা সংগঠনের জন্য এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের মিলনপুর হোটেল গাইরিং সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন আরণ্যক বাচিকশিল্প চর্চাকেন্দ্র জেলা শাখার উপদেষ্টা ও মুক্ত গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা…
পবিত্র মাহে রমজানের মাঝে খাগড়াছড়িতে অস্বচ্ছল ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের খাগড়াপুর এলাকায় চেয়ারম্যানের নিজ বাসভবনে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, যা রোজাদারদের ইফতার প্রস্তুতিতে সহায়ক হবে। এ সময় উপস্থিত সুবিধাভোগীরা এমন উদ্যোগের জন্য চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেফালিকা ত্রিপুরা বলেন, “রমজান সংযম, সহমর্মিতা ও ভাগাভাগির মাস। সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।” তিনি আরও জানান, আগামীতেও এমন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগে…
খাগড়াছড়িতে ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি যাকাত ফান্ডে অর্থসংগ্রহ বৃদ্ধি ও যথাযথ বিতরণ নিশ্চিত করার লক্ষ্যে সেমিনার ও যাকাতের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ আয়োজন করা হয়। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আনোয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এ সময় জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসাইন, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর-রশিদসহ বিভিন্ন মসজিদের প্রতিনিধি ও ইমামরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, যাকাত ইসলামের অন্যতম মৌলিক বিধান এবং এটি দারিদ্র্য বিমোচনের কার্যকর হাতিয়ার। সরকারি যাকাত ফান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত…
খাগড়াছড়ি সদর হাসপাতালে দিনের আলোতেই চুরি হওয়া একটি মোটরসাইকেল মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও তাৎক্ষণিক অভিযানে এক চোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সামনে কালো রঙের ১৫০ সিসি ইয়ামাহা মোটরসাইকেল রেখে দায়িত্ব পালনে ভেতরে যান ইন্টার্ন (সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার) মিরিন দেওয়ান (২৮)। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে ১নং গেইটে মোটরসাইকেলটি না পেয়ে হতভম্ব হন তিনি। ঘটনার পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। রাত ৮টা ৪০ মিনিটে জিরোমাইল এলাকায় পার্ক সাইড হাসপাতালের সহযোগিতায় মোহাম্মদ হাবিব উল্লাহ ওরফে রাশেদ (৪৬)-কে চোরাইকৃত মোটরসাইকেলসহ আটক…
