Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ধর্মপুর এলাকায় অবস্থিত পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের একটি পুরাতন টিনশেড ভবন অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ১২টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ভবনটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ মুকুল কুমার নাথ জানান, প্রাথমিকভাবে ধারণা…
“চারিপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত থাকি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রতি সপ্তাহের শনিবার এ কর্মসূচি পরিচালনা করা হবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ঘরের আশপাশে জমে থাকা পানি অপসারণ, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায়…
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের “পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন উপজেলার অসচ্ছল পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল থেকে জেলা পরিষদ প্রাঙ্গণে খাগড়াছড়ি উপজেলার প্রায় চার শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে দিনব্যাপী খাগড়াছড়ি সদর উপজেলা, পানছড়ি উপজেলার মোল্লাপাড়া ও ফাতেমা নগরে ভ্রাম্যমানভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরে জেলা সদরের শব্দমিয়া পাড়ায় অসহায় পরিবারের মাঝে নতুন শাড়ি ও বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি, বড়নাল ইউনিয়ন, তবলছড়ি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ…
খাগড়াছড়িতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর আয়োজনে ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা বিসিক কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিসিক খাগড়াছড়ি জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মো. আলী আল রাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ২৫ জন নবীন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোক্তার বৈশিষ্ট্য ও গুণাবলী, প্রকল্প প্রস্তাব পরিকল্পনা ও প্রণয়ন, ভ্যাট…
নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়িতে সিএসও, সিবিও, সিসিএম প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন অংশীজনদের অংশগ্রহণে এক বহু অংশীজনের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল উন্নয়ন সংস্থা’র এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ এর কারিগরি সহায়তায় এবং সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স অব কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এ সংলাপের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুরস্থ হোটেল গাইরিংয়ের কনফারেন্স রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তৃণমূল উন্নয়ন সংস্থা’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা…
পার্বত্য চট্টগ্রামে কৃষিপণ্য সংরক্ষণ, অপচয় রোধ এবং স্থানীয় কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কুলবট কোল্ড স্টোরেজের সম্ভাব্যতা মূল্যায়ন বিষয়ক ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেন্ডার রেসপন্সিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভিইটি সিস্টেমস (ProGRESS) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (RHDC), বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (BHDC), খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (KHDC) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর থানজামা লুসাই। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য…
খাগড়াছড়িতে সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আস্থা প্রকল্পের জেলা সিভিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের উদ্যোগে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের সিভিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের আহ্বায়ক সাধন কুমার চাকমা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজা আইরীন, তৃণমূল উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান, মনিটরিং ও…
ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে লাইসেন্স, কাগজপত্র ও জ্বালানি তেলের পরিমাপ যাচাই করা হয়। অনিয়ম পাওয়ায় একটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নোমান ইবনে হাফিজের নেতৃত্বে জেলা সদরের মেসার্স এন্টার আশরাফ এন্টারপ্রাইজ, মেহেরুন্নেছা ফিলিং স্টেশন এবং কে.সি. ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সঠিক পরিমাপ, ওজন, লাইসেন্সের বৈধতা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মহাজনপাড়া এলাকার মেসার্স এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা…
পাহাড়ের সংস্কৃতি, ঐতিহ্য এবং নান্দনিকতার এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো পাহাড়ি নারীদের ঐতিহ্যবাহী অলংকার। যুগ যুগ ধরে এসব অলংকার কেবল সাজসজ্জার উপকরণ নয়; বরং এগুলো পাহাড়ি জনগোষ্ঠীর পরিচয়, ইতিহাস ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক। বিয়ে, উৎসব কিংবা সামাজিক অনুষ্ঠানে পাহাড়ি নারীদের সাজে এসব অলংকার বিশেষ মাত্রা যোগ করে। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছেন খাগড়াছড়ির এক তরুণ নারী উদ্যোক্তা,দীপ্তি চাকমা। অনলাইন ব্যবসা দিয়ে শুরু করে আজ তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের একটি শো-রুম। সাহস, পরিশ্রম এবং আত্মবিশ্বাসকে পুঁজি করে গড়ে তোলা এই উদ্যোগ আজ অনেক তরুণীর কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণার গল্প। শৈশব থেকে…
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ। নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ডের অর্থায়নে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার ‘এমপাওয়ারম্যান্ট’ প্রকল্পের বাস্তবায়নে সোমবার (১০ মার্চ) জেলা সদরের গোলাবাড়ী ইউনিয়নের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। তৃণমূল উন্নয়ন সংস্থার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা। নারীর ক্ষমতায়ন ও ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করতে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় দর্শকদের উপস্থিতিতে জমে ওঠা খেলায় মুখোমুখি…
