Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)
জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল। ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৮ লিটার ডিজেল মজুত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি অবৈধভাবে তেল মজুতের দায় স্বীকার করায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পৌর বাস টার্মিনাল এলাকায় মেসার্স বক্কর ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে…
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। শুক্রবার (২৭ মার্চ) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আগুনে পুড়ে যাওয়া দোকানপাট ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং গভীর সমবেদনা জানান। রিজিয়ন কমান্ডার বলেন, “ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।” তার এই আশ্বাসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসে। এছাড়াও একই দিনে ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.…
স্বাধীনতা দিবসের আনন্দঘন আয়োজন শেষে বাড়ি ফেরার পথে খাগড়াছড়িতে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। একই স্কুলের তিন শিক্ষকসহ মোট ছয়জন গুরুতর আহত হয়েছেন। পরে তাদের মধ্যে একজন শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার আলুটিলা হৃদয় মেম্বার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্র এবং খাগড়াছড়ি থেকে চাঁদপুরগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই অন্তত ছয়জন গুরুতর আহত হন, যাদের মধ্যে একই শিক্ষাপ্রতিষ্ঠানের তিনজন শিক্ষকও রয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে…
পার্বত্য জনপদে উচ্চশিক্ষার স্বপ্নকে আরও বাস্তব ও সুসংগঠিত করতে খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া এলাকায় অবস্থিত ইয়ং স্টার ক্লাবে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক সেমিনার। “ফ্রি এডুকেশন ক্যাম্পেইন ফর সিএইচটি” উদ্যোগে আয়োজিত এ সেমিনারে অংশ নেন বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৫০ জনেরও অধিক শিক্ষার্থী। সেমিনারটি যেন ছিল শিক্ষার্থীদের জন্য এক উন্মুক্ত জ্ঞানের দরজা। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত থেকে উচ্চশিক্ষা, ভর্তি প্রস্তুতি, বিষয় নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। ফলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির নানা দিক সম্পর্কে সুস্পষ্ট ও বাস্তবধর্মী ধারণা লাভ করেন। অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ঢাকসু)-এর…
ঈদের দীর্ঘ ছুটিতে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে খাগড়াছড়িতে ছুটে আসা হাজারো পর্যটক ও বাইকারের আনন্দে হঠাৎই ছেদ ফেলেছে জ্বালানি সংকট। তেল না পেয়ে অনেকেরই বাড়ি ফেরা কিংবা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন থেকেই জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র ও রিসোর্টে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। টানা ছুটিতে বিশেষ করে বাইকারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু ঠিক সেই সময়েই জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় অনেক পর্যটক সাজেক ভ্রমণ বাতিল করে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হন। সোমবার সকাল থেকেই জেলা শহরসহ দীঘিনালার বিভিন্ন ফিলিং স্টেশনে ছোট-বড় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে…
ঈদের ছুটি মানেই প্রিয়জনকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, আর সেই তালিকায় এবার শীর্ষে উঠে এসেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। সবুজ পাহাড়, নির্মল বাতাস আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের টানে ঈদের টানা ছুটিতে খাগড়াছড়িতে নেমেছে পর্যটকদের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভ্রমণপিপাসু মানুষ ভিড় জমিয়েছেন এই পাহাড়ি জনপদে। জেলার অন্যতম আকর্ষণীয় স্থান আলুটিলা পর্যটন কেন্দ্র, আলুটিলা গুহা, তেরাং তৈকালাই ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, চেঙ্গী নদীর পাড়সহ বিভিন্ন স্পট এখন মুখরিত পর্যটকদের পদচারণায়। প্রতিটি স্থান যেন নিজস্ব সৌন্দর্যে হাতছানি দিয়ে ডাকছে দর্শনার্থীদের। বিশেষ করে রহস্য আর রোমাঞ্চে ঘেরা আলুটিলা গুহা ঈদ ভ্রমণে আসা পর্যটকদের কাছে হয়ে উঠেছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য। কুমিল্লা থেকে…
ঈদ মানেই নতুন পোশাক, আনন্দ আর প্রিয়জনের সঙ্গে হাসি ভাগাভাগি। কিন্তু সবার জীবনে সেই আনন্দ সমানভাবে আসে না। পাহাড়ের কিছু এতিম শিশুর জীবনেও ঠিক তেমনই নীরবতা ছিল,যা ভেঙে দিল একটুকরো ভালোবাসা। খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার আমতলী ও বর্নাল ইউনিয়নের দুটি এতিমখানায় ঈদের আগেই ছড়িয়ে পড়ে খুশির আমেজ। নতুন জামা হাতে পেয়ে ছোট্ট মুখগুলোয় ফুটে ওঠে এমন এক হাসি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়,শুধু অনুভব করার। খাগড়াছড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার সৌজন্যে এবং অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ২৭ জন এতিম শিশুর হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক-জামা, পাঞ্জাবি ও টুপি। নতুন পোশাক পেয়ে কেউ…
খাগড়াছড়িতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নিজের ছোট্ট ব্যবসা শুরু করার স্বপ্নের কথা জানিয়ে সহযোগিতা চেয়েছিলেন এক তরুণী। কিন্তু প্রত্যাশিত সাড়া না পেয়ে যখন হতাশায় ভেঙে পড়ছিলেন, ঠিক তখনই তার পাশে দাঁড়ায় সেনাবাহিনী—জ্বলে ওঠে নতুন আশার আলো। তরুণী উদ্যোক্তা রিতা চাকমা (২৫)। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকার ছয়নাল ছড়া গ্রামের বাসিন্দা তিনি। তার পিতা কমল কিষ্ট চাকমা (৬৫)। সীমিত সামর্থ্য নিয়েও নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ছিল রিতার। সেই স্বপ্ন বাস্তবায়নে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সহায়তা কামনা করলেও কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে তিনি একসময় হতাশ হয়ে পড়েন। পরবর্তীতে বিষয়টি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের…
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পেরাছড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। সোমবার (১৬ মার্চ) সকালে তারা বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ভবন ও ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পরিদর্শন করেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিস্বার খীসা জানান, শনিবার মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত বিদ্যালয়ে এসে দেখেন পুরোনো টিনশেড ভবনটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। ভবনের ভিতরে থাকা হলরুম, বেঞ্চ, টেবিল, ফ্যান এবং বিভিন্ন সাংস্কৃতিক যন্ত্রপাতিসহ সবকিছু আগুনে ধ্বংস হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনটি এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে…
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ইসলাম ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানার সহায়তায় বিশেষ প্রকল্পের আওতায় আর্থিক অনুদান বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার মোট ২৮৮টি মসজিদ, এতিমখানা ও মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং অসহায় এতিম শিশুদের কল্যাণে সহায়তা…
