Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়িতে তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ (বালক-বালিকা) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত প্রতিযোগিতা, দর্শকদের উচ্ছ্বাস এবং ক্ষুদে ফুটবলারদের দুর্দান্ত নৈপুণ্যে টুর্নামেন্টের পর্দা নামে এক বর্ণিল আয়োজনে। রোববার বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এই ফাইনাল ম্যাচ। খেলা শেষে আয়োজন করা হয় আলোচনা সভা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। তিনি ক্ষুদে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বৃদ্ধি করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা…
“পার্বত্য চট্টগ্রাম থেকে চীন: পার্বত্য চট্টগ্রামে মানবপাচার প্রতিরোধে আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও নীতিগত ঘাটতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম থেকে বিদেশে, বিশেষ করে চীনে মানবপাচার প্রতিরোধে সামাজিক-অর্থনৈতিক কারণ ও নীতিগত দুর্বলতা চিহ্নিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে গবেষণা ফলাফল যাচাইকরণ কর্মশালা। রোববার (২৬ এপ্রিল) খাগড়াছড়ি জেলা সদরের তৃণমূল উন্নয়ন সংস্থার (টিইউএস) কার্যালয়ের আশীষ হলরুমে “Research Findings Validation Workshop” শীর্ষক এ কর্মশালার আয়োজন করে নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর আওতায় তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট। এ কর্মশালাটি সুইজারল্যান্ড, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় বাস্তবায়িত এ কর্মশালায় গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন করা হয়। এতে পার্বত্য অঞ্চলে মানবপাচারের পেছনের সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা,…
খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের বালুমহাল এলাকায় অবৈধভাবে চেঙ্গী নদীর পাড়ের মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে মাটি পরিবহনরত একটি ট্রাক্টর জব্দ করা হয় এবং ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। অভিযানের সময় চেঙ্গী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরে পরিবহন করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে মাটিভর্তি ট্রাক্টরটি আটক করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টরের চালক ও শ্রমিকরা দ্রুত পালিয়ে যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ট্রাক্টর মালিককে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা…
ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও ঐতিহ্যবাহী উৎসব বৈসু উপলক্ষ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আয়োজন। এ উপলক্ষে কামিনী পাড়ায় এমাং লাইব্রেরির উদ্বোধন, বিভিন্ন খেলাধুলা ও সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জেলার সদর উপজেলার ৫ মাইল এলাকার কামিনী পাড়ায় কামিনী পাড়া যুব কল্যাণ সমিতি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উৎসবকে ঘিরে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। অনুষ্ঠানে কামিনী পাড়া এমাং লাইব্রেরি ও যুব কল্যাণ সমিতির সভাপতি দহেন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের…
খাগড়াছড়ির পর্যটন খাতকে আরও দায়িত্বশীল, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে “ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সিগুলোর জন্য আচরণবিধি (Code of Conduct)” শীর্ষক একটি দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জেলা সদরের খাগড়াছড়ি পর্যটন মোটেলে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ। কর্মশালায় জেলার বিভিন্ন ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে কর্মশালাটি বাস্তবায়িত হচ্ছে ProGRESS Project ও International Labour Organization (ILO) Bangladesh-এর সহযোগিতায়, কানাডা সরকারের অর্থায়নে। কর্মশালায় বক্তারা বলেন, পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর…
খাগড়াছড়ি জেলায় অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫-২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। রুদ্ধশ্বাস এই ফাইনালে দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুল। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুল ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পুলিশ লাইন্স স্কুল ৪৭.৩ ওভারে ১৯১ রানে অলআউট হয়। তবে এই ইনিংসের মূল ভরসা ছিলেন দলের নির্ভরযোগ্য ব্যাটার সাইফাত, যিনি ১২৭ বল মোকাবেলা করে অসাধারণ ১০২ রানের দৃষ্টিনন্দন সেঞ্চুরি তুলে নেন। তার এই ইনিংসই দলের সংগ্রহকে লড়াইযোগ্য পর্যায়ে নিয়ে যায়।…
খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব সাংগ্রাই উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজন শেষ হয়েছে বর্ণিল, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে। ঐতিহ্য, সংস্কৃতি আর আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর এ আয়োজনের শেষ দিনটি পরিণত হয় এক বিশাল মিলনমেলায়, যেখানে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সাংগ্রাই মেলা উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী বলী খেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৩০ জন খ্যাতিমান বলীর অংশগ্রহণে প্রতিযোগিতাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দর্শকদের উল্লাস, করতালি আর শ্বাসরুদ্ধকর মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই খেলায় কুমিল্লা থেকে আগত শক্তিশালী বলী রাসেল মাল অসাধারণ কৌশল, শক্তি ও ধৈর্যের প্রদর্শন করে প্রতিদ্বন্দ্বী আরেশি মারমাকে…
খাগড়াছড়িতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO) ও কমিউনিটি বেসড অর্গানাইজেশন (CBOs)-এর সমন্বয়ে গঠিত নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিতকরণে সম্মিলিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সোমবার (২০ এপ্রিল) জেলা শহরের মিলনপুর এলাকার হিলটপ গেস্ট হাউসে “NAGORIKATA: Civic Engagement Fund (CEF)” এর আওতায় এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন CSO ও CBOs নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশ নিয়ে নাগরিক অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক উন্নয়ন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নাগরিকদের মতামত ও সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন কার্যক্রম দীর্ঘমেয়াদে কার্যকর হয় না।…
খাগড়াছড়ি জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে বৃহৎ পরিসরের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে জেলা সদরের নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল অডিটোরিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার। উদ্বোধনী আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।” তিনি জানান, ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত জেলার ৯টি উপজেলায় পর্যায়ক্রমে…
খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীর তীর থেকে বন্ধ ঘোষণাকৃত বালুমহালেও থামছে না অবৈধ বালু উত্তোলন। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাণিজ্যিকভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার (১৯ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, এবং সহযোগী হিসেবে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব। অভিযান চলাকালে দক্ষিণ গঞ্জপাড়া ও জরিন্দা ঘাট এলাকায় চেঙ্গী নদীর তীর থেকে স্কেভেটর ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন এবং তা বাণিজ্যিকভাবে পরিবহনের প্রমাণ পাওয়া যায়। এ…
