Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

খাগড়াছড়ি জেলার রামগড় ও গুইমারা উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত করার লক্ষ্যে ১৫ দিনব্যাপী বিশেষ সনাক্তকরণ ক্যাম্পেইন শুরু হয়েছে। ৬ মে থেকে ২০ মে পর্যন্ত চলমান এ কর্মসূচি ২০২৬ সালের মধ্যে উপজেলা দুটিকে ফিস্টুলামুক্ত ঘোষণার লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রামগড় ও গুইমারা—উভয় উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পৃথকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর আর্থিক সহায়তা এবং সিআইপিআরবি (CIPRB)-এর কারিগরি সহযোগিতায় Sexual, Reproductive, Maternal, Newborn, Child and Adolescent Health (SR-MNCAH) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত…

বিস্তারিত

ছড়িতেও পবিত্র সীরাতুন্নবী (সা.)-এর আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের জেলা পর্যায়ের সীরাত প্রতিযোগিতা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। মঙ্গলবার (০৪ মে) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যা পুরো পরিবেশকে এক অনন্য আধ্যাত্মিক আবহে রূপ দেয়। প্রতিযোগিতা শেষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আনোয়ার কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।…

বিস্তারিত

প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে খাগড়াছড়িতে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ফিস্টুলা প্রতিরোধে সময়মতো চিকিৎসা, নিরাপদ প্রসব এবং সামাজিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মঙ্গলবার (০৫ মে) দুপুরে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে এবং সিআইপিআরবি ও ইউএনএফপিএ, বাংলাদেশ-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য স্বাস্থ্যসমস্যা হলেও অজ্ঞতা, দেরিতে চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে অনেক নারী এখনো এ সমস্যায় ভুগছেন। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, গ্রামীণ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষ…

বিস্তারিত

প্রকৃতি যতই প্রতিকূল হোক, খাগড়াছড়ির তরুণ প্রজন্মের উদ্যমকে থামানো যায় না, এরই জীবন্ত প্রমাণ হয়ে উঠেছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর তৃতীয় দিনের আয়োজন। মেঘে ঢাকা আকাশ, থেমে থেমে বৃষ্টির শঙ্কা আর কাদামাখা মাঠ,সব প্রতিকূলতাকে পেছনে ফেলে খাগড়াছড়ি স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে এক অনন্য ক্রীড়া-উৎসবের আবহ। দিনভর মাঠে ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর ক্ষুদে খেলোয়াড়দের দাপট, দর্শকদের উচ্ছ্বাস আর প্রতিটি মুহূর্তে টানটান উত্তেজনা। যেন প্রতিটি পাস, প্রতিটি গোল, প্রতিটি আক্রমণ নতুন করে লিখছিল পাহাড়ের ক্রীড়া ইতিহাস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার ৯টি উপজেলা ও ১টি পৌরসভার বালক-বালিকা দল অংশ নেয়। তৃতীয় দিনের ফুটবল ইভেন্টে অনুষ্ঠিত হয় দুইটি…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। পারস্পরিক সহযোগিতা, তথ্যের সঠিক প্রবাহ এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়। সোমবার (০৪ মে) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি হয় এবং অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ে। তিনি সাংবাদিকদের সাথে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শাহাদাৎ হোসেন,অতিরিক্ত পুলিশ…

বিস্তারিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি জেলা শাখার ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে আরিফুল ইসলাম জাহিদকে সভাপতি, সোহেল দেওয়ানকে সাধারণ সম্পাদক এবং আশিকুর রহমান আশিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা ছাত্রদলে নতুন উদ্যম, প্রাণচাঞ্চল্য ও সাংগঠনিক গতিশীলতার প্রত্যাশা তৈরি হয়েছে। নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। একই সঙ্গে, নবগঠিত কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীদের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাদের ত্যাগ, শ্রম…

বিস্তারিত

পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষের কাছে বিশুদ্ধ পানি একসময় ছিল নিত্যদিনের সংগ্রামের নাম। দূর পাহাড়ি ঝিরি, কূপ কিংবা একমাত্র নলকূপের ওপর নির্ভর করে চলতে হতো দিনের পর দিন। বর্ষায় কাদা, শুষ্ক মৌসুমে পানির সংকট,সব মিলিয়ে জীবন ছিল কষ্টময়। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার তিনটি পাড়ায় উদ্বোধন করা হয়েছে আধুনিক পানি ব্যবস্থাপনা টাওয়ার। শনিবার (২ মে) সকালে পার্বত্য জেলা পরিষদের CoRLIA প্রকল্পের আওতায়, Ecosystems Restoration and Resilient Development (ERRD)-CHT এবং ইউএনডিপির সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল্লাহ আল মাহফুজ,এবং এ সময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন করলিয়া প্রকল্পের জেলা…

বিস্তারিত

সারাদেশের সঙ্গে একযোগে পাহাড়ি জনপদ খাগড়াছড়িতেও বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে শনিবার (২ মে) বিকেলে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়াম পরিণত হয় শিশু-কিশোরদের স্বপ্ন, উচ্ছ্বাস আর সম্ভাবনার এক মিলনমেলায়। সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। একই সময়ে দেশের ৬৪টি জেলা স্টেডিয়ামে ভার্চুয়ালি যুক্ত ছিলেন হাজারো…

বিস্তারিত

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও…

বিস্তারিত

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের…

বিস্তারিত