Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আয়োজনে এবং সিআইপিআরবি ও ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় বৃহস্পতিবার (২১ মে) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রসবকালীন ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য স্বাস্থ্য সমস্যা। সময়মতো নিরাপদ মাতৃত্বসেবা, দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধান এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই জটিলতা প্রতিরোধ করা সম্ভব। নারীর স্বাস্থ্য সুরক্ষায় পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে হাসপাতাল প্রাঙ্গণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,…

বিস্তারিত

দুর্যোগ মোকাবিলা, অগ্নি নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে খাগড়াছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগকালীন প্রস্তুতি এবং সচেতনতার বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক জাকের হোসেন,…

বিস্তারিত

“পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে জুম্ম ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন”এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া সূর্য্যশিখা ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হলে গিয়ে শেষ হয়। পরে টাউন হলের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা। প্রধান অতিথির বক্তব্যে বিমল কান্তি চাকমা বলেন, “দীর্ঘ আন্দোলন…

বিস্তারিত

খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন এবং প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে জেলা সদরের নারিকেল বাগানস্থ শহর সমাজসেবা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, এমপি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি কার্যকর ভূমিকা পালন করছে। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও…

বিস্তারিত

 ক্ষমতায়ন, অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশকে গুরুত্ব দিয়ে খাগড়াছড়িতে “Renewed Women’s Voice and Leadership Bangladesh” শীর্ষক প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ হলরুমে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস)-এর আয়োজনে এবং কানাডা সরকারের সহযোগিতায় এ “Project Inception Meeting” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। সভায় বক্তারা বলেন, নারীদের মতামত, অধিকার ও নেতৃত্ব বিকাশে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনা সময়ের দাবি। বিশেষ করে পার্বত্য অঞ্চলের নারীদের শিক্ষা, সামাজিক অংশগ্রহণ, অর্থনৈতিক সক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তারা আরও…

বিস্তারিত

‘জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন হয়েছে।  মঙ্গলবার ১৯ মে সকালে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক আনোয়ার সাদাত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া। এর আগে বেলুন উড়িয়ে র্যালী মাধ্যমে উদ্বোধন করেন প্রধান অতিথিসহ  অন্যান্য অতিথি বৃদ্ধ। এসময় অন্যান্যোর মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো: মোর্তোজা আলী,  সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ  সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ ও হেডম্যান কারবারিরা উপস্থিত…

বিস্তারিত

খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের আয়োজনে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি পরিচালিত “আইজিপি শিক্ষাবৃত্তি” প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় জেলা সদরের পুলিশ লাইন্স হাই স্কুল অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল থেকে জিপিএ-৫ অর্জনকারী ৬ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি…

বিস্তারিত

ডিজিটাল গণতন্ত্রের জন্য মতপ্রকাশের স্বাধীনতা” শীর্ষক মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কমিউনিটিভিত্তিক অর্ধদিবসীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এ ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং প্রত্যাশীর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে “ডিজিটাল গণতন্ত্রের জন্য মতপ্রকাশের স্বাধীনতা” প্রতিপাদ্যের আলোকে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ, সাইবার নিরাপত্তা এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তরুণদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা, দায়িত্বশীলতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরা হয়।…

বিস্তারিত

ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও গতিশীল ও নিরাপদ করতে “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পূবালী ব্যাংক পিএলসি জেলা শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে খাগড়াছড়ি জেলা শহরের মিনি সুপার মার্কেট এলাকায় আয়োজিত এ মতবিনিময় সভায় ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে পূবালী ব্যাংক খাগড়াছড়ি শাখার শাখা প্রধান মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাসুদ। তিনি বলেন, বর্তমান বিশ্বে ক্যাশলেস লেনদেন…

বিস্তারিত

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে টেকসই কৃষি, ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তনের বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে এসটি-এনআরএম (ST-NRM) প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা। বৃহস্পতিবার(১৪মে) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ির কেশব মহাজন পাড়ায় “Experience Sharing Visit among PIC Members at Project Sites” শীর্ষক এ সভার আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি। এতে সহযোগিতা করে তেবতেব্বা ফাউন্ডেশন। সভায় বিভিন্ন পাড়ার পিআইসি সদস্য, কৃষক, উপদেষ্টা ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। প্রকল্পের সাফল্য, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে পারস্পরিক শেখার সুযোগ তৈরি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশব মহাজন পাড়ার কার্বারি ও পিআইসি উপদেষ্টা…

বিস্তারিত