Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় ঝরে পড়া রোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে “Shikhya Shurokkha: Community-led Education Promotion in Rural Bangladesh” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। জাবারাং কল্যাণ সমিতি ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল এবং গ্রামীণ জনগোষ্ঠীর…

বিস্তারিত

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বুধবার (১৪ মে) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজসেবামূলক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মো. ওয়ালী ওল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের…

বিস্তারিত

দেশজুড়ে সরকারি ভবনের ছাদে ৫,০০০ মেগাওয়াট রুফটপ সোলার স্থাপনের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে খাগড়াছড়িতে প্রচারাভিযান ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম, জাবারাং কল্যাণ সমিতি, ক্লিন ও বিডাব্লিউজিইডি’র যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় নবায়নযোগ্য জ্বালানির প্রসার, সরকারি অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপন এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়। প্রচারাভিযানে বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকট, আমদানি নির্ভরতা ও জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ পরিস্থিতিতে সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের অব্যবহৃত ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন সময়োপযোগী ও টেকসই উদ্যোগ হতে…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক উন্নয়ন নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের শান্তির জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। এখানে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করবে।” সোমবার (১১ মে) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কয়ার সংলগ্ন সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রথমবারের মতো খাগড়াছড়ি সফরে এসে পার্বত্যমন্ত্রী পাহাড়ের মানুষের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্যাঞ্চলের মানুষ…

বিস্তারিত

খাগড়াছড়িতে উৎসব, উচ্ছ্বাস আর ক্ষুদে ক্রিকেটারদের দুর্দান্ত নৈপুণ্যে শেষ হলো বহুল প্রতীক্ষিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার (১০ মে) দুপুর দেড়টা থেকে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ ঘিরে পুরো স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত, রোমাঞ্চকর ও উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি, উল্লাস আর খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে দিনটি পরিণত হয় এক স্মরণীয় ক্রীড়া আয়োজনে। ফাইনালে বালক বিভাগে মুখোমুখি হয় খাগড়াছড়ি পৌরসভা বালক দল ও খাগড়াছড়ি সদর উপজেলা বালক দল। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে খাগড়াছড়ি পৌরসভা দলকে ৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাগড়াছড়ি সদর উপজেলা বালক দল। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে অংশ নেয় খাগড়াছড়ি পৌরসভা বালিকা…

বিস্তারিত

খাগড়াছড়িতে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। শনিবার (০৯ মে) সকাল সাড়ে ৮টা থেকে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে শুরু হওয়া ম্যাচগুলোতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটাররা অংশ নেয়। দিনব্যাপী আয়োজিত সেমিফাইনাল ম্যাচগুলোতে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স, চমৎকার ব্যাটিং-বোলিং ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়াম। বালক বিভাগের প্রথম সেমিফাইনালে দীঘিনালা উপজেলা বালক দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে খাগড়াছড়ি পৌরসভা বালক দল। দ্বিতীয় সেমিফাইনালে পানছড়ি…

বিস্তারিত

“ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে, জীবাশ্ম-মুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক দিবস। পরিবেশ রক্ষা, জলবায়ু ন্যায্যতা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির প্রসারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শুক্রবার (০৮ মে) বিকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিডি ক্লিন ও ইয়ুথনেট গ্লোবাল-এর স্বেচ্ছাসেবকেরা। নানা প্ল্যাকার্ড, ব্যানার ও পরিবেশবান্ধব বার্তায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে পরিবেশ ধ্বংস, বন উজাড় ও অনিয়ন্ত্রিত দূষণ ভবিষ্যতের জন্য…

বিস্তারিত

খাগড়াছড়িতে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ মে) বিকাল সাড়ে ৪টায় জেলা সদরের পৌর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য-সংস্কৃতিপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা সাহিত্য নয়,…

বিস্তারিত

মানবতা, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের বার্তা ছড়িয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০৭ মে) সকালে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন অনুষ্ঠিত হয়। সকালে খাগড়াছড়ি সদরস্থ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে শহরের প্রাণকেন্দ্র খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রেড ক্রিসেন্টের সদস্য, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ের সময়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বজুড়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবতার…

বিস্তারিত

সৃজনশীলতা, উদ্ভাবন আর প্রযুক্তিনির্ভর ভাবনায় মুখর হয়ে উঠেছিল খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বিজ্ঞান মেলা, যেখানে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক দক্ষতা মুগ্ধ করেছে অতিথি ও দর্শনার্থীদের। বৃহস্পতিবার (০৭ মে) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ মাঠে দিনব্যাপী এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রজেক্ট এবং প্রাণবন্ত উপস্থাপনা পুরো আয়োজনকে প্রাণচঞ্চল করে তোলে। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজি মুহাম্মদ আতিকুল হক’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা মোট…

বিস্তারিত