Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

খাগড়াছড়ির ভুয়াছড়ি এলাকায় ভূমি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. আব্দুর রশিদ ও মো. আলা আমিন। এর মধ্যে মো. আলা আমিনকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, সদর উপজেলার কমলছড়ি এলাকায় একটি জমি আগুন দিয়ে পরিষ্কার করার সময় মালিকানা দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতদের মধ্যে মো. আব্দুল বশির চট্টগ্রাম সামরিক হাসপাতালে এবং বিমল কান্তি ত্রিপুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহতরা স্থানীয়ভাবে…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে জাতীয়তাবাদী মারমা সম্প্রদায়ের উদ্যোগে এক বিশাল পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এ পথযাত্রা চেঙ্গী স্কোয়ার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় বিশাল সমাবেশ। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরি মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন,“পাহাড়ি-বাঙালি, মারমা-বাঙালি—আমরা সবাই ভাইবোন। আমরা এমন একটি…

বিস্তারিত

খাগড়াছড়িতে পর্যটন খাতের উন্নয়ন ও সেবার মান বাড়াতে ট্যুর অপারেটর ও ট্যুর গাইড সিস্টেমের নিবন্ধনসহ পর্যটন সহায়তা সেবা জোরদারকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ও জেলা পর্যটন উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের পর্যটন মোটেলে পর্যটন সহায়তা সেবা জোরদারকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এ প্রশিক্ষণে বিভিন্ন ক্যাটাগরি থেকে মোট ৫৫জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এতে ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের নিবন্ধন প্রক্রিয়া, দায়িত্ব ও সেবার মান উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচি শেষে দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হলরুমে জেলা পর্যটন উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাড়তি নিরাপত্তায় বিশেষ দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলার ৩৩টি উপজেলায় বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবে এবং ক্ষেত্র বিশেষে বিশেষায়িত k-9 ডগ স্কোয়াড ও আরসিভি মোতায়েন করা হবে। বৃহস্পতিবার সকালে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের গুইমারা সেক্টরের অধিনস্থ খেদাছাড়া ব্যাটলিয়ন (৪০ বিজিবি) এর সদর দপ্তরে আয়োজিত  সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন খেদাছড়া ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্ণেল মুহাঃ শাহীনুল ইসলাম। তিনি আরও বলেন, বিগত ৩ মাসে চট্টগ্রাম রিজিয়নের আভিযানিক কার্যক্রমে অন্তত সাড়ে ৫ কোটি টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকসহ দুইজনকে আটক করা…

বিস্তারিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচন আয়োজনের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সাত্তারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বর ঘুরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম হলো ছাত্র সংসদ নির্বাচন। দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন স্থগিত থাকায় শিক্ষার্থীদের অধিকার খর্ব হচ্ছে। অবিলম্বে…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ সময় খাগড়াছড়ি সংসদীয় আসনের ১১ জন প্রার্থী উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দপ্রাপ্ত প্রার্থীরা হলেন— বিএনপির ওয়াদুদ ভূইয়া (ধানের শীষ), জামায়াতে ইসলামী’র এয়াকুব আলী চৌধুরী (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান (ফুটবল), জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (লাঙ্গল), গণ অধিকার পরিষদের দিনময় রোয়াজা (ট্রাক), বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমা (রকেট), ইসলামী আন্দোলন বাংলাদেশের…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে এই আসনে চূড়ান্তভাবে ভোটের মাঠে থাকছেন মোট ১১ জন প্রার্থী। মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন। এর আগে খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে এনসিপি প্রার্থী ছাড়া ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গত ৩…

বিস্তারিত

খাগড়াছড়ির দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি জনপদে শীতার্ত ও অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। শীতের তীব্রতা যখন পাহাড়ে বেশি অনুভূত হচ্ছে, ঠিক তখনই এই মানবিক উদ্যোগে উপকৃত হয়েছেন দুই শতাধিক মানুষ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ভগবান টিলা, ঘিলাতলী, চাকমা পাড়াসহ কয়েকটি দুর্গম এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় সূত্রে জানা গেছে, ভগবান টিলাসহ এসব দুর্গম পাহাড়ি এলাকার মানুষ দীর্ঘদিন ধরে প্রায় সব…

বিস্তারিত

দেশের সার্বভৌমত্ব রক্ষা, পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং সকল নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে সিএইচটি সম্প্রীতি জোট। রোববার (১৮জানুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটি পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক বাস্তবতা তুলে ধরে ৯ দফা দাবি উত্থাপন করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে শিগগিরই জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা আয়োজন করা হবে, যার মাধ্যমে সম্প্রীতির বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকের অধিকার নিশ্চিতকরণ এবং মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় চৌদ্দটি সম্প্রদায়ের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করা জরুরি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য…

বিস্তারিত

গণতন্ত্রকে আরও শক্তিশালী করা এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার প্রত্যয়ে “দেশের চাবি আপনার হাতে”—এই প্রেরণাদায়ী মূলমন্ত্রকে সামনে রেখে খাগড়াছড়িতে গণভোটের প্রচার জোরদার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জেলা শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাষ্ট্রদূত (অবসরপ্রাপ্ত) সুপ্রদীপ চাকমা। সভায় বক্তারা বলেন, গণভোট কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; এটি রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মাধ্যম। ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই জনগণ তাদের মতামত,…

বিস্তারিত