Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

পার্বত্য জেলা খাগড়াছড়ির ক্ষুদ্র ও মাঝারি (SME) উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘Introducing International Business in Khagrachari’ শীর্ষক সম্মেলন। সোমবার  বিকেল ৫টায় খাগড়াছড়ির Bashjhar Restaurant Convention Hall-এ এ সম্মেলনের আয়োজন করা হয়। এর মূল প্রতিপাদ্য ছিল—‘Connecting Khagrachari SMEs with the China Market’। অর্থাৎ স্থানীয় SME উদ্যোক্তাদের চীনের বাজারের সঙ্গে সংযুক্ত করা। আয়োজকদের পক্ষ থেকে রাহুল চাকমা জন জানান,খাগড়াছড়ির স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ। সম্মেলনে চীনের বাজার থেকে পণ্য সংগ্রহ, এক কার্টন আমদানি, শিপিং ও লজিস্টিকস, পণ্যের মান যাচাই, মূল্য নির্ধারণ ও পেমেন্ট এবং ব্যবসায়িক সহায়তার মতো বিষয়গুলোকে গুরুত্ব…

বিস্তারিত

খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকার ছানি আক্রান্ত ৮৪ রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সকালে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় প্রথম ধাপে এসব রোগীকে চট্টগ্রামে পাঠানো হয়। প্রথম ধাপে পাঠানো ৮৪ রোগীর মধ্যে ৩৪ জন পুরুষ ও ৫০ জন নারী। পর্যায়ক্রমে আরও ৭১ জন রোগীকে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠানো হবে। ক্যাম্পে শনাক্ত হওয়া মোট ১৫৫ রোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ছানি অপারেশন সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। এর আগে গত ১৯ আগস্ট পানছড়ি উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা,…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম নির্বাহী কমিটি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও সহযোগী সংগঠনগুলো। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিনন্দন জানানো হয়। পিসিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতাকে বিবেচনায় নিয়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা…

বিস্তারিত

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। প্রধানমন্ত্রীর ঢাকায় কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধনের পর খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় পরিচ্ছন্নতা কার্যক্রম। কর্মসূচিতে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রাঙ্গণসহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এর আগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানায়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।…

বিস্তারিত

হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাগড়াছড়িতে সেনাবাহিনী ও খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি, চক্ষু, চর্ম ও যৌন এবং ইএনটিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা রোগীদের বিনামূল্যে বহির্বিভাগের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। আয়োজকেরা জানান, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতদরিদ্র ও অসহায় মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পার্বত্য জেলার প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষ যাতে সহজে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পান, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। খাগড়াছড়ি…

বিস্তারিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত করার লক্ষ্যে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিশেষ ফিস্টুলা সনাক্তকরণ ক্যাম্পেইন। ৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্তের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাবনী চাকমার উপস্থিতিতে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জেলা পর্যায়ের সংশ্লিষ্ট সমন্বয়কারী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। UNFPA–এর আর্থিক সহায়তা ও CIPRB–এর কারিগরি সহায়তায় পরিচালিত SR-MNCAH প্রকল্পের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মাঠপর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের…

বিস্তারিত

পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে শুরু হয়েছে ‘সম্প্রীতি ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬’। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মহালছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ। টুর্নামেন্টে মহালছড়ি সেনা জোনের আওতাধীন বিভিন্ন এলাকার ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মুরাপাড়া একতা ক্লাব ও মানিকছড়ি মুসলিম পাড়া স্পোর্টস একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচে মুরাপাড়া একতা ক্লাবকে ১-০ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় মানিকছড়ি…

বিস্তারিত

রাস্তার পাশে ফুটুক ফুল, ছড়িয়ে পড়ুক সবুজের রং,এই প্রত্যয়ে খাগড়াছড়িতে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন বিডি ক্লিন খাগড়াছড়ি। সংগঠনটির দীর্ঘদিনের উদ্যোগে বিভিন্ন এলাকায় রোপণ করা গাছগুলো এখন ফুলে-ফুলে সুশোভিত হয়ে রাস্তার পাশ ও জনপদে যোগ করেছে নতুন সৌন্দর্য। শুক্রবার সকালে বিভিন্ন এলাকায় বিডি ক্লিন খাগড়াছড়ির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। বিডি ক্লিন খাগড়াছড়ির সদস্যরা জানান, বৃক্ষরোপণ শুধু একটি দিনের কর্মসূচি নয়; বরং রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি সবুজায়নের লক্ষ্য নিয়ে…

বিস্তারিত

জগতের প্রতিপালক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উৎসব ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা সদরের ২নং প্রকল্প গ্রাম ও বৃহত্তর সনাতনী ত্রিপুরা সমাজের আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কয়েক কিলোমিটার এলাকা ঘুরে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি জগমল ত্রিপুরার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ধনেশ্বর ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা,…

বিস্তারিত

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়িতে শুরু হয়েছে ২৫ দিনব্যাপী ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রথম ধাপ। নারী হকিতে নতুন খেলোয়াড় তৈরি ও তাদের দক্ষতা বিকাশের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম ধাপের এ প্রশিক্ষণে বাছাইকৃত ২৫ জন নারী হকি প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো. হারুন-অর-রশিদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়ার আহ্বায়ক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধি আশরাফ হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য এবং বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।…

বিস্তারিত