Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন এবং আন্দোলনের বীর শহীদদের স্মরণে খাগড়াছড়িতে দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বাদ জোহর শহরের বাইতুল করিম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাহবুব আলমের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বাইতুল করিম মাদ্রাসার শুরা কমিটির সদস্য মাওলানা দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা রাকিব মণি ইফতি, মাদ্রাসার উপদেষ্টা সোয়েব খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক…
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। দেশীয় সংস্কৃতি, মুক্তচিন্তা ও গণতান্ত্রিক চেতনা বিকাশে আয়োজিত এ অনুষ্ঠান প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সংবর্ধনা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি…
“গাছ লাগিয়ে দায়িত্ব শেষ নয়; প্রতিটি চারাকে সন্তানসম যত্নে লালন করে বড় করে তুলতে হবে। যে উপকারভোগী কমিটি সবচেয়ে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে রোপণ করা গাছগুলোর পরিচর্যা করবে এবং সেগুলোকে সফলভাবে বড় করে তুলবে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে। একটি পরিণত গাছ শুধু পাহাড়কে সবুজে আচ্ছাদিত করে না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, ভূমিক্ষয় কমায়, জীববৈচিত্র্য সংরক্ষণ করে এবং পাহাড়ের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করে। তাই আজকের প্রতিটি চারা আগামী দিনের নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার।” জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পাহাড়ি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে কথাগুলো বলেছেন খাগড়াছড়ি পার্বত্য…
টানা কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড়ি জনপদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। পাহাড়ি ঢলে নিচু এলাকা প্লাবিত হওয়া, বসতঘরে পানি ঢুকে পড়া, কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং কর্মহীন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। মানবিক সহায়তার অংশ হিসেবে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য বঙ্গমিত্র চাকমা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন এবং…
পার্বত্য চট্টগ্রামের বর্তমান মানবাধিকার পরিস্থিতি, জননিরাপত্তা এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভুক্তভোগীকেন্দ্রিক সুরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। সংগঠনটির দাবি, কেবল আইনশৃঙ্খলা রক্ষার উদ্যোগ নয়, মানবাধিকার সুরক্ষায় কার্যকর ও অংশগ্রহণমূলক পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এতে সংগঠনের পক্ষ থেকে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রস্তুত করা একটি পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করেন পিসিএনপির খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ। প্রতিবেদনে বলা হয়, আলোচ্য ছয় মাসে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের প্রায় ২৪০টি ঘটনার…
পার্বত্য চট্টগ্রামে লিঙ্গভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, কার্যকর নীতিগত সংস্কার এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “পার্বত্য চট্টগ্রামে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে এডভোকেসি ও মিডিয়া ক্যাম্পেইন” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতার মূল কারণ শুধু নারী-পুরুষ বৈষম্য নয়, বরং ক্ষমতার অসম বণ্টন। আইন প্রণয়নই যথেষ্ট নয়; এর কার্যকর বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষ নির্বিশেষে সবার ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। তৃণমূল উন্নয়ন সংস্থার (টিইউএস) নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে এবং এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ানের সঞ্চালনায়…
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে খাগড়াছড়ি সদর উপজেলায় ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজির বীজ, লেবুর চারা, সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন…
সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনকন্ডিশনাল মাল্টিপারপাস ক্যাশ গ্র্যান্ট (MPCG) এবং হাইজিন কিট বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকেলে স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি বাস্তবায়িত “Alert B075: Humanitarian Assistance to Flood and Landslide Affected People in Chattogram Division” প্রকল্পের আওতায় এ মানবিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। সভাপতিত্ব করেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা। বক্তারা বলেন, সাম্প্রতিক টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে খাগড়াছড়ির বহু পরিবার…
পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়িতে “আন্তঃধর্মীয় ও আন্তঃসম্প্রদায়িক শান্তি প্রতিষ্ঠা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার সংস্কৃতি বিকাশের কোনো বিকল্প নেই। রবিবার (২৬ জুলাই) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ হলরুমে সিএইচটি লেপ্রসি কন্ট্রোল অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্টের অর্থায়নে, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় এবং ডিস্ট্রিক্ট বেইজড অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম (ডিএপি)-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্রমোহন রোয়াজার সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান…
“আমরা যদি পরিবেশকে টেকসইভাবে সংরক্ষণ করতে না পারি, তাহলে মানুষ হিসেবে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। বিশুদ্ধ অক্সিজেনের সংকট তৈরি হবে, শহর-গ্রাম সমানভাবে দূষিত হবে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব আমরা ইতোমধ্যেই অনুভব করছি। তাই পরিবেশ রক্ষা এখন আর কেবল একটি কর্মসূচি নয়, এটি আমাদের বেঁচে থাকার লড়াই।” খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এ মেলা। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।…
