খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে মারমা উন্নয়ন সংসদের খাগড়াছড়ি সদর কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌরসভার সাবেক কমিশনার আবুশি মারমা।
সভায় পানখাইয়া পাড়া এলাকার বাসিন্দারা নিজেদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ শোনা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পানখাইয়া পাড়া এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

