Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ঘোষিত “০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও একযোগে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে খাগড়াছড়ি শহরের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় অনুষ্ঠানে অংশ নেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। উদ্বোধনের পরপরই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, আলুটিলা পর্যটন কেন্দ্র…

বিস্তারিত

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের লক্ষ্যে খাগড়াছড়িতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে উদ্যোক্তা উদ্যোগ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল থেকে দিনব্যাপী খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষাগত উৎকর্ষতা সহায়তা কর্মসূচি (ইএসএস), মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (এসইডিপি) ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। এ সময় অতিথিরা বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের…

বিস্তারিত

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার উল্টাছড়ি বিহার পাড়ায় নারী, যুব ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ব্যতিক্রমী কমিউনিটি সম্পৃক্ত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শুক্রবার (১২ জুন) সকালে উল্টাছড়ি বিহার পাড়ায় আয়োজিত এ কর্মসূচিতে ব্যক্তিগত বসতভিটা, ঝিরি, ঝর্ণা ও ছড়া সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব,বনজ ফল বৃক্ষের চারা রোপণ করা হয়। এতে স্থানীয় নারী, যুবক-যুবতী, শিক্ষার্থী, কমিউনিটি নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় ইউএনডিপি এর উপজেলা ফ্যাসিলিটেটিং এসোসিয়েট (UFA) অংক্যছেন মারমা,বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুকেতন চাকমা,মহালছড়ি উপজেলা ফ্যাসিলিটেটর নকুল ত্রিপুরাসহ…

বিস্তারিত

“সমতা, অন্তর্ভুক্তি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে “সমতায় তারুণ্য” প্রকল্পের আওতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় নারী-পুরুষের সমান অধিকার, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, তরুণদের ভূমিকা এবং জেন্ডার বৈষম্য দূরীকরণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। ভিবিডি খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি সাচিংমং মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারিয়া সুলতানা বলেন,…

বিস্তারিত

পার্বত্য অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণ, কৃষকদের আয় বৃদ্ধি এবং বাণিজ্যিক কৃষিকে আরও গতিশীল করতে খাগড়াছড়ি সদর উপজেলায় কৃষকদের মাঝে বিপুল পরিমাণ কফি ও কাজুবাদামের চারা এবং আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে “কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় কৃষক ও বাগান মালিকদের মধ্যে এসব চারা ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় মোট ৮ হাজার ৩৫০টি কফি ও কাজুবাদামের জাতভিত্তিক চারা বিতরণ করা হয়। এর মধ্যে কাজুবাদামের জাতভিত্তিক প্রদর্শনীর জন্য ১৬০টি চারা এবং বাণিজ্যিক প্রদর্শনীর জন্য ৫০০টি চারা বিতরণ…

বিস্তারিত

গান, নৃত্য, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার প্রাণবন্ত আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা চর্চা এবং দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। মঙ্গলবার সন্ধ্যায় কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। দেশাত্মবোধ, ঐতিহ্য, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরা বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে.…

বিস্তারিত

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা, দুর্যোগ ঝুঁকি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রণীত লোকাল রেজিলিয়েন্স প্ল্যান (Local Resilience Plan-LRPs) জনসম্মুখে উপস্থাপন ও প্রচারের লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় সম্প্রদায়ের চাহিদা অন্তর্ভুক্তকরণ এবং ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়নে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (১০ জুন) সকাল ১১টায় লক্ষীছড়ি উপজেলা অডিটোরিয়ামে কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু লোকালি লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন (CoRLIA)-এর উদ্যোগে এবং ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি (ERRD-CHT) প্রকল্পের আওতায় ইউএনডিপি (UNDP)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউসার…

বিস্তারিত

মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ এবং কিশোরীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস। মঙ্গলবার (৯ জুন) তৃণমূল উন্নয়ন সংস্থা’র এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে এবং নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর সহযোগিতায় “সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, নারী উন্নয়নকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে…

বিস্তারিত

পাহাড়ের দুর্গম জনপদে বসবাসকারী অনেক মানুষের কাছে চিকিৎসা এখনো একটি কঠিন বাস্তবতা। দুর্গম পথ, অর্থনৈতিক সংকট এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে বছরের পর বছর অনেক মানুষ নানা রোগে ভুগলেও প্রয়োজনীয় চিকিৎসা পান না। বিশেষ করে ছানি রোগে আক্রান্ত অসংখ্য মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি। অথচ সময়মতো চিকিৎসা পেলে তাদের জীবন আবারও ফিরে পেতে পারে আলোর স্পর্শ। এমন বাস্তবতায় মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। তাদের উদ্যোগে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে ৮৪ জন ছানি রোগী চিকিৎসা ও অপারেশনের মাধ্যমে নতুন করে পৃথিবীর আলো দেখার সুযোগ পেয়েছেন। সেনাবাহিনীর সূত্রে জানা যায়, গত…

বিস্তারিত

প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, স্থানীয় সম্পদের সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে খাগড়াছড়ির মহালছড়িতে অনুষ্ঠিত হয়েছে কারিগরি সেবাদাতা উন্নয়ন প্রশিক্ষণ ও বিশ্ব পরিবেশ দিবসের নানা কর্মসূচি। স্থানীয় জনগণের অংশগ্রহণে আয়োজিত এ উদ্যোগকে জলবায়ু সহনশীল ও আত্মনির্ভরশীল কমিউনিটি গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সোমবার (৮ জুন) খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের প্রত্যন্ত উল্টাছড়ি বিহারপাড়ায় কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু লোকালি লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন (CoRLIA)-এর আয়োজনে এবং ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি (ERRD-CHT) প্রকল্পের আওতায় ইউএনডিপি (UNDP)-এর সহযোগিতায় ডব্লিউসিআরসি (WCRC) সম্পদের স্থানীয় পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) জোরদারকরণে নতুন ও বিদ্যমান কারিগরি সেবাদাতা উন্নয়ন ও সম্পৃক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ…

বিস্তারিত