Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ি জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে বৃহৎ টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা। তিনি বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণসচেতনতা বৃদ্ধি এবং শতভাগ টিকা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।” তিনি আরও জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত খাগড়াছড়ির ৯টি উপজেলায় পর্যায়ক্রমে ১১ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রথম ৩ দিন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং…
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি,”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কর্মসূচি শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলা শহরের অফিসার্স ক্লাব মিলনায়তনে উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং খাগড়াছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আতিকুর রহমান। উদ্বোধনী…
খাগড়াছড়ির রাজনৈতিক ইতিহাসে এমন অনেক নাম রয়েছে, যারা ক্ষমতার আলোয় এসে পরিচিতি পেয়েছেন। তবে সেই আলো থেকে দূরে থেকেও যাঁরা ত্যাগ, সংগ্রাম আর সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের মধ্যে অন্যতম খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান। তার রাজনৈতিক জীবন কোনো পদ বা পরিচয়ের গণ্ডিতে আবদ্ধ নয়; বরং এটি তিন দশকের বেশি সময় ধরে চলা নিরলস লড়াই, ত্যাগ আর নির্যাতনের এক জীবন্ত ইতিহাস। দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক পথচলায় কুহেলী দেওয়ান বহু প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। বিশেষ করে গত ১৭ বছর, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক দুঃসহ সময় হিসেবে বিবেচিত, সেই সময়ের প্রতিটি দিন ছিল তার জন্য একেকটি কঠিন পরীক্ষা।…
বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাণবন্ত জলকেলি আর বৈশাখী উৎসবের উচ্ছ্বাসে এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে খাগড়াছড়ি। পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি আর বাঙালির ঐতিহ্য একসাথে মিশে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনভর জেলা জুড়ে সৃষ্টি করে উৎসবের বর্ণিল আবহ। সকালে জেলা সদরের পানখাইয়া পাড়ায় মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাইয়ের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী উৎসব আয়োজন। মারমা উন্নয়ন সংসদ কার্যালয় প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এরপর ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারী-পুরুষ, তরুণ-তরুণীদের অংশগ্রহণে বের হয় বর্ণিল শোভাযাত্রা। শাপলা চত্বর ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় পানখাইয়া পাড়ায় এসে শেষ হয়। পুরো শোভাযাত্রাজুড়ে ছিল…
পার্বত্য চট্টগ্রামে নারী ফুটবলের বিকাশে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে খাগড়াছড়ির উন্মুক্ত প্রমিলা ফুটবল ট্রায়াল। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই ট্রায়ালে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক উদীয়মান নারী খেলোয়াড়। জেলা ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করা এই উদ্যোগে মোট ১৯৮ জন প্রমিলা খেলোয়াড় অংশ নিচ্ছেন। তিনটি ধাপে বিভক্ত এই ট্রায়ালে প্রতিটি ধাপে ৬৬ জন করে খেলোয়াড় তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। মাঠজুড়ে দেখা গেছে তরুণীদের প্রাণচাঞ্চল্য, আত্মবিশ্বাস আর স্বপ্ন ছোঁয়ার দৃঢ় প্রত্যয়। আয়োজকদের সূত্রে জানা যায়, পুরো কার্যক্রমটি একটি সুপরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হবে। প্রতি তিন মাস অন্তর অন্তর প্রতিটি ধাপ থেকে ২২ জন করে খেলোয়াড় বাছাই…
পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসু, সাংগ্রাইং, বিজু, পাতা ও বাংলা নববর্ষকে ঘিরে খাগড়াছড়িতে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য র্যালি। উৎসবমুখর এই আয়োজনে যেন প্রাণ ফিরে পেয়েছে পুরো জেলা শহর। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে র্যালির শুভ উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পৌর টাউন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠান ও ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম ও ঐতিহ্যবাহী গরিয়া নৃত্য। জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন ২৯৮নং খাগড়াছড়ি আসনের…
“ক্রীড়ায় হবে সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (০৬ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে এক বর্ণিল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন যুব ও ক্রীড়া…
খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই খাদ্য ব্যবস্থাপনা জোরদারে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। টেবটেবা ফাউন্ডেশনের অর্থায়নে এবং স্থানীয় এনজিও সংস্থা জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এ সংলাপের আয়োজন করা হয়। সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। ভৌগোলিক অবস্থান, অতিরিক্ত জনসংখ্যার চাপ, দারিদ্র্য এবং প্রাকৃতিক সম্পদের ওপর মানুষের উচ্চ নির্ভরশীলতার কারণে এ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান। প্রকল্পের আওতায় ‘স্থিতিশীল…
পাহাড়ি জনপদে উন্নয়নের নতুন সম্ভাবনা ও সফলতার গল্প জানাতে ইউপি সদস্য ও সিএসও প্রতিনিধিদের অংশগ্রহণে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী এক্সচেঞ্জ ভিজিট। স্থানীয় পর্যায়ে বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের CoR LIA প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি “চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে প্রতিবেশ পুনরুদ্ধার ও সহনশীল উন্নয়ন (ERRD-CHT)” প্রকল্পের অংশ, যা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (MoCHTA) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। বুধবার (১ এপ্রিল) মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের উল্টাছড়ি বিহার পাড়া, মধ্যম পাড়া ও নোয়া পাড়ায় সরেজমিনে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন…
পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নকে সামনে রেখে তৃণমূল উন্নয়ন সংস্থা -এর উদ্যোগে এবং হেলভেটাস বাংলাদেশ প্রকল্পের আওতায় “Promoting GESI Responsive Nature-based Solutions for Enabling Resilience in CHT” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে ঝর্ণা ব্যবস্থাপনা, কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন ও বৃক্ষরোপণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কাঙেরিমাছড়া এলাকায় আয়োজিত এ কর্মশালায় স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রকৃতি-ভিত্তিক সমাধান প্রযুক্তি বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। কর্মশালায় ঝর্ণা এলাকার সুরক্ষা, পানি সম্পদের টেকসই ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণে ঝর্ণা ব্যবস্থাপনার আধুনিক কৌশল, পরিবেশবান্ধব কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন…
