Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

গভীর শ্রদ্ধা, আত্মিক আবেগ ও জাতীয় কল্যাণের প্রত্যয়ে খাগড়াছড়ি ইমানুয়েল ব্যাপটিস্ট চার্চে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ প্রার্থনা সভা। বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও খাগড়াছড়ি–২৯৮ নং আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এ প্রার্থনার আয়োজন করা হয়। জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমনের সার্বিক ব্যবস্থাপনায় এবং খাগড়াছড়ি ইমানুয়েল ব্যাপটিস্ট চার্চের উদ্যোগে আয়োজিত এই আধ্যাত্মিক অনুষ্ঠানে দেশ, জাতি ও গণতন্ত্রের সুদৃঢ় ভিত্তি নির্মাণের জন্য ঈশ্বরের নিকট আন্তরিক প্রার্থনা জানানো হয়। চার্চের পালক, মণ্ডলীর নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক বিশ্বাসী ভাই-বোনের উপস্থিতিতে পুরো…

বিস্তারিত

মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ। সংগঠনটির মানবিক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির চম্পাঘাট অনাথ আশ্রম পরিদর্শন ও অনাথ–এতিম শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনাথ ও এতিম শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন। অনাথ আশ্রম পরিদর্শনকালে তিনি আশ্রমের শিশুদের খোঁজখবর নেন, তাদের পড়াশোনা, আবাসন ও দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে বিস্তারিত জানেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান। শিশুদের মুখে হাসি ফোটাতে ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জন্য প্রস্তুতিমূলক সমাবেশ ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এ সমাবেশে খাগড়াছড়ি জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী দায়িত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। সমাবেশে খাগড়াছড়ি জেলার পাঁচটি উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা সরাসরি অংশগ্রহণ করেন। পাশাপাশি জেলার অন্যান্য উপজেলা ছাড়াও পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবান থেকে আনসার ও ভিডিপি সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত…

বিস্তারিত

পাহাড়ের দুর্গম জনপদে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। অসহায় ও অস্বচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, দরিদ্র পরিবারের মাঝে শীতের কম্বল, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী পানছড়ি উপজেলার পানছড়ি ইউনিয়নের করল্যাছড়ি পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০ জন অস্বচ্ছল নারীর মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়, ৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়, শীতার্ত ১৫০টি পরিবারের হাতে তুলে দেওয়া…

বিস্তারিত

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৭ দিনব্যাপী শাস্ত্রীয়  কণ্থক নৃত্য প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৃত্যের ছন্দ, তাল ও অভিব্যক্তিতে ভরপুর এ আয়োজন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং। প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, “শাস্ত্রীয় নৃত্য শুধু শিল্পচর্চাই নয়, এটি আমাদের সংস্কৃতি ও…

বিস্তারিত

খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নেমেছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার বিকেলের পর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল ও মহড়া কার্যক্রম চালানো হয়। সেনাবাহিনীর সদর রিজিয়ন থেকে বের হওয়া একটি টহল টিম জেলার কয়েকটি প্রধান সড়কে মহড়া দেয়। এ সময় সেনাবাহিনীর সঙ্গে বিজিবি ও র‌্যাবের সদস্যরাও অংশ নেন, যা সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার অনুভূতি জোরদার করেছে। দুর্গম এলাকা ছাড়াও উপজেলা সদর ও জেলা শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা…

বিস্তারিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার ধানের শীষ প্রতীকের পক্ষে গণসমর্থন আরও জোরদার করতে ত্রিপুরা বিএনপি সমর্থক গোষ্ঠী, সুশীল সমাজ ও নির্বাচনী প্রচারণা কমিটির উদ্যোগে ত্রিপুরা খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্টজনদের নিয়ে এক বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের সুইসগেইট সংলগ্ন প্লেংসা রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে ত্রিপুরা খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মতবিনিময় সভার সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন ত্রিপুরা বিএনপি সমর্থক ও নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন। সভার…

বিস্তারিত

 তৃণমূল পর্যায়ে নারী–শান্তি–নিরাপত্তা (Women, Peace and Security—WPS) অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে দিনব্যাপী একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের মিলনপুরস্থ হিলটপ গেস্ট হাউসের কনফারেন্স রুমে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস)-এর যৌথ আয়োজনে ও বিএনপিএস ইউএন উইমেন-এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ’র প্রজেক্ট অফিসার হালিমা আক্তার লিজা, প্রজেক্ট এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর সেঁজুতি ধর, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র সহকারী পরিচালক গীতিকা ত্রিপুরা, কাজল বরন ত্রিপুরা। কর্মশালায় নারী অধিকার সংগঠন, কমিউনিটি-ভিত্তিক সংগঠন, যুব সংগঠনহ বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ…

বিস্তারিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি-২৯৮ আসনে নির্বাচনী প্রচারণা দিন দিন তীব্র হয়ে উঠছে। এই আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী দীনময় রোয়াজা দলীয় প্রতীক ট্রাক নিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বিশিষ্ট সমাজসেবক এবং বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সাবেক উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে গণসংযোগ, পথসভা এবং মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই তার প্রচারণা কার্যক্রম আরও জোরদার হচ্ছে। জানা গেছে, খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনটি ৯টি উপজেলা, ৩টি পৌরসভা এবং ৩৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে…

বিস্তারিত

“আজকের পঠিত বিষয়, আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ”—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের কুমারধন রোয়াজা পাড়া রাবার বাগানে য়াক বাকসা ক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় য়াক বাকসা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দিতা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। সভায় বক্তারা বলেন, পরীক্ষা কোনো ভয়ের বিষয় নয়; বরং এটি নিজের মেধা, প্রস্তুতি ও আত্মবিশ্বাস প্রমাণের একটি বড় সুযোগ। আজকের পরিশ্রমই আগামী দিনের সাফল্যের শক্ত ভিত গড়ে তোলে। সততা, আত্মবিশ্বাস ও নিয়মিত অধ্যবসায় থাকলে পাহাড়ের সন্তানরাও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার…

বিস্তারিত