Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

“জীবাশ্ম জ্বালানিকে না বলুন”এই আহ্বানকে সামনে রেখে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক জহুরুল আলম। মানববন্ধনে বক্তারা বলেন, ক্রমবর্ধমান জলবায়ু সংকট ও পরিবেশ দূষণের জন্য জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার অন্যতম দায়ী। এই পরিস্থিতি থেকে উত্তরণে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির বিকল্প ব্যবহারের কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শুধু জ্বালানি ব্যবস্থার পরিবর্তনই নয়, এর…

বিস্তারিত

খাগড়াছড়িতে বিরল ও সংরক্ষিত প্রজাতির একটি হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার সকালে জেলার সদর উপজেলার ভাইবোনছড়া এলাকা থেকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে শকুনটিকে উদ্ধার করা হয়। একই অভিযানে একটি ময়না পাখিও উদ্ধার করা হয়, যেটিকে পরবর্তীতে বন বিভাগের সংরক্ষিত এলাকায় নিরাপদে অবমুক্ত করা হয়েছে। খাগড়াছড়ি সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন-এর নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করে। বন বিভাগ সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে শকুনটি উড়তে না পেরে ওই এলাকায় অবস্থান করছিল। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন,“উদ্ধারের পর শকুনটিকে প্রাথমিক চিকিৎসার জন্য জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে…

বিস্তারিত

খাগড়াছড়িতে মৎস্য কর্মকর্তার সরকারি গাড়ির ধাক্কায় এক স্কুলশিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নারিকেল বাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থী স্বপ্নময় দাস (শিশু)—শান্তিনগর এলাকার বাপ্পি দাশের ছেলে এবং ইংলিশ ভয়েস স্কুলের শিক্ষার্থী। আহত শিক্ষার্থীর চাচা অভিজিৎ দাশ জানান, স্বপ্নময় তার নানির সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় কিছু দূরে দাঁড়িয়ে থাকা মৎস্য কর্মকর্তার গাড়িটি হঠাৎ দ্রুতগতিতে চালু হলে নানি ও শিশুটিকে ধাক্কা দেয়। এতে নানি ছিটকে পড়লেও…

বিস্তারিত

খাগড়াছড়িতে উদীয়মান ক্রীড়া প্রতিভা গড়ে তুলতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় মাসব্যাপী এথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালক ও বালিকা (অ-১৫) বিভাগে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম। তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীর গঠনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস তৈরির অন্যতম হাতিয়ার। এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যৎ ক্রীড়াবিদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। তিনি জানান, তৃণমূল…

বিস্তারিত

খাগড়াছড়ির পর্যটন খাতকে আরও শক্তিশালী, টেকসই ও পর্যটকবান্ধব করতে জেলা পর্যটন উন্নয়ন কমিটির উদ্যোগে দিনব্যাপী পর্যটন সহায়তা সেবা প্রশিক্ষণ ও কমিটি শক্তিশালীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালাটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় Promoting Gender Responsive Enterprise Development and TVET Systems (ProGRESS), ILO প্রকল্পের আওতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে জেলা সদরের পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ট্যুর অপারেটর, ট্যুর গাইড, ফটোগ্রাফার, পরিবহণকর্মী, হোটেল-রেস্টুরেন্ট উদ্যোক্তা, সাংস্কৃতিক কর্মী, হস্তশিল্পী ও নারী উদ্যোক্তা সহ মোট ৫৫ জন। প্রশিক্ষণে ট্যুর অপারেটর ও গাইড নিবন্ধন, দায়িত্ব ও কর্তব্য, পর্যটক সেবা মান উন্নয়ন, পর্যটনবান্ধব আচরণ এবং নিরাপদ পর্যটন ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। দুপুরে…

বিস্তারিত

খাগড়াছড়িতে নানান আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শ্রীশ্রী বাণী অর্চণা উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর থেকে দিনব্যাপী খাগড়াছড়ি জেলা সদর উপজেলার বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ, নারায়নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ অর্চণা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদরের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শ্রীশ্রী বাণী অর্চণা উদযাপন কমিটির সভাপতি ধর্মেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। প্রধান অতিথির বক্তব্যে ধনেশ্বর ত্রিপুরা বলেন, “শ্রীশ্রী…

বিস্তারিত

শীতের সকালে দুর্গম পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে খাগড়াছড়িতে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করেছে ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্প। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আর্থিক সহযোগিতায় এবং ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (ক্যাম্পে) ও জাবারাং কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা…

বিস্তারিত

খাগড়াছড়ির ভুয়াছড়ি এলাকায় ভূমি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. আব্দুর রশিদ ও মো. আলা আমিন। এর মধ্যে মো. আলা আমিনকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, সদর উপজেলার কমলছড়ি এলাকায় একটি জমি আগুন দিয়ে পরিষ্কার করার সময় মালিকানা দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতদের মধ্যে মো. আব্দুল বশির চট্টগ্রাম সামরিক হাসপাতালে এবং বিমল কান্তি ত্রিপুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহতরা স্থানীয়ভাবে…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে জাতীয়তাবাদী মারমা সম্প্রদায়ের উদ্যোগে এক বিশাল পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এ পথযাত্রা চেঙ্গী স্কোয়ার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় বিশাল সমাবেশ। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরি মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন,“পাহাড়ি-বাঙালি, মারমা-বাঙালি—আমরা সবাই ভাইবোন। আমরা এমন একটি…

বিস্তারিত

খাগড়াছড়িতে পর্যটন খাতের উন্নয়ন ও সেবার মান বাড়াতে ট্যুর অপারেটর ও ট্যুর গাইড সিস্টেমের নিবন্ধনসহ পর্যটন সহায়তা সেবা জোরদারকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ও জেলা পর্যটন উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের পর্যটন মোটেলে পর্যটন সহায়তা সেবা জোরদারকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এ প্রশিক্ষণে বিভিন্ন ক্যাটাগরি থেকে মোট ৫৫জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এতে ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের নিবন্ধন প্রক্রিয়া, দায়িত্ব ও সেবার মান উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচি শেষে দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হলরুমে জেলা পর্যটন উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত…

বিস্তারিত