Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদধারী ১৯ জন নেতাসহ তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। সোমবার (৫জানুয়ারি) বিকেলে শহরের আদালত সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে অন্তর্ভুক্ত হন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। যোগদানকারী এনসিপির নেতৃবৃন্দ অভিযোগ এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক মনজিলা ঝুমা সাংগঠনিক নিয়ম-নীতি লঙ্ঘন করে দল পরিচালনা করছেন। তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর যে লক্ষ্য ও আদর্শ নিয়ে এনসিপি গঠিত হয়েছিল, বর্তমানে দলটি সেই পথ থেকে সরে এসেছে। নেতৃবৃন্দ আরও…

বিস্তারিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতা ও প্রতারণা মামলার এক আসামিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) রাতে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকা থেকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মো. তাজুল ইসলামের বিরুদ্ধে হামলা, ভাঙচুরসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। এর মধ্যে মাটিরাঙ্গা থানায় ৬টি এবং খাগড়াছড়ি সদর থানায় আরও ৫টি মামলার আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে, শনিবার রাতে খাগড়াছড়ি সদর থানা পুলিশ পৃথক অভিযানে সদর…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হিরন্ময় স্মৃতি পাঠাগার ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ডেস্কটপ কম্পিউটার, বেঞ্চ, চেয়ার ও টেবিল বিতরণ করা হয়। বিদ্যালয়ের নির্বাহী কমিটির সভাপতি সূর্যব্রত ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা, উদ্যোক্তা কমিটির সভাপতি কৃষ্ণ কিশোর ত্রিপুরা, সমাজকর্মী…

বিস্তারিত

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ মো. আইয়ুব (৩৮) নামে এক চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে খাগড়াছড়ির দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সেনাবাহিনীর (ত্রিশ বীর) সদর জোন এবং খাগড়াছড়ি সদর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কেনাবেচার সময় মো. আইয়ুবকে আটক করা হয়। পরে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য খাগড়াছড়ি জোন সদরে নিয়ে আসা হয়। আটক ব্যক্তি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা পৌরসভার খন্দকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. ইশহাকের ছেলে…

বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে খাগড়াছি জেলা বিএনপি ৭ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার এই ৭ দিনব্যাপী শোক কর্মসূচির ঘোষণা দেন। দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শোক বই খোলা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া শোক বইয়ে শোক প্রস্তাব লিখে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। পরবর্তীতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক বইয়ে শোক প্রস্তাব লিখে স্বাক্ষর করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-৭ দিনব্যাপী খাগড়াছড়ি জেলা বিএনপির শোক পালন, জেলা ও…

বিস্তারিত

“নতুন ধানে, নতুন প্রাণে, চলো মাতি পিঠার গানে”—এই হৃদয়ছোঁয়া স্লোগানকে সামনে রেখে বাংলার সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পিঠা উৎসব। শীতের আমেজে ঐতিহ্য, স্বাদ ও সৌহার্দ্যের এক অনন্য আয়োজন করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা। শীতের আগমনে পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতিকে আরও দৃঢ় করার লক্ষ্যে পুনাক খাগড়াছড়ি জেলা শাখার সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী-এর সভাপতিত্বে এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। উৎসব প্রাঙ্গণে ভাপা পিঠা, পুলি, মেরা, কলা পাতার পিঠা, চিতই, ছেছমা ও পাটিসাপ্টাসহ বাংলার ঐতিহ্যবাহী নানান পিঠার সমারোহ ছিল চোখে পড়ার মতো—যেন গ্রামবাংলার শীতের সকালের স্বাদ ফিরে এলো শহরের বুকে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে…

বিস্তারিত

খাগড়াছড়িতে কর্মব্যস্ততার ফাঁকে এক আনন্দঘন ও প্রাণবন্ত বিকেল উপহার দিল খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক-মানসিক সুস্থতা, কর্মস্পৃহা বৃদ্ধি এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে আজ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এই ব্যতিক্রমী প্রীতি ম্যাচে মুখোমুখি হয় জেলা পুলিশের সদস্যদের নিয়ে গঠিত ‘বিবাহিত একাদশ’ ও ‘অবিবাহিত একাদশ’। খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিল টানটান উত্তেজনায় ভরপুর। মাঠজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য, প্রাণবন্ত দর্শকসমাগম ও উৎসবমুখর পরিবেশ পুরো আয়োজনকে করে তোলে আরও…

বিস্তারিত

“হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক; শীতের প্রতিটি রাতে, উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে”—এই মানবিক স্লোগানকে ধারণ করে খাগড়াছড়িতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুনাক জেলা শাখার উদ্যোগে দেড় শতাধিক অসহায়, দুঃস্থ ও এতিম শিশুদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক জেলা শাখার সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী, যিনি শিশুদের হাতে সরাসরি কম্বল বিতরণ করেন। তিনি বলেন, “তীব্র শৈত্যপ্রবাহে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে পুনাক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।” মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুনাক…

বিস্তারিত

খাগড়াছড়িতে জেলা পুষ্টি কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করতে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত পিআরএলসি প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও তৃণমূল উন্নয়ন সংস্থার যৌথ সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সার। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন। সভায় জেলার পুষ্টি পরিস্থিতি, মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণ, অপুষ্টি হ্রাসে চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার মধ্যে…

বিস্তারিত

সারাদেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবের আবহে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। জেলার ৯টি উপজেলায় অবস্থিত মোট ২৩৫টি গীর্জা ও চার্চে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যীশু খ্রিস্টের জন্মোৎসব উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই খাগড়াছড়ি সদরের ছোটবাড়ী পাড়া সেন্ট পলস বিলিভার্স ইস্টার্ণ চার্চ, খাগড়াপুর, মিলনপুর, আপার পেরাছড়া, গাছবান, চেলাছড়া, মহালছড়াসহ জেলার বিভিন্ন উপজেলায় ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট চার্চগুলোতে বিশেষ আরাধনা, প্রার্থনা, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, উপহার সামগ্রী বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। খ্রিস্টান ভক্তরা জানান, বড়দিন কেবল একটি উৎসব নয়—এটি ভালোবাসা, ক্ষমা ও শান্তির শিক্ষা ধারণ করার দিন। একজন খ্রিস্টান ভক্ত…

বিস্তারিত