Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

বিজয়ের মাসে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে খাগড়াছড়ি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৫টায় ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো তিন দিনব্যাপী বিজয় মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ। ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথিরা ঐতিহ্য, সংস্কৃতি ও সহাবস্থানের বার্তা তুলে ধরেন। তিন দিবসব্যাপী এই মেলায় রয়েছে ১৪টি স্টল সাজানো হয়েছে। স্টলগুলোতে স্থান পেয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, কারুকাজ, নানা স্বাদের পিঠাপুলি, এবং স্থানীয় উদ্যোক্তাদের নিজস্ব সৃষ্টি। ক্রেতা–দর্শনার্থীদের পদচারণায় প্রথম দিনেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। মেলা চলবে…

বিস্তারিত

খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি সেনা জোনের উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে ধুমুনিঘাটের পঙ্খীমুড়া এলাকায় সেনা জোনের মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসা প্রদান করেন। নারী–শিশু থেকে শুরু করে প্রবীণ, সব বয়সের মানুষ এ সেবায় অংশ নেন। এদিন মেডিকেল বিশেষজ্ঞদের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও তাৎক্ষণিক চিকিৎসা পেয়ে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। সুবিধাভোগীরা বলেন,“সেনাবাহিনী শুধু পাহাড়ের নিরাপত্তাই দেয় না, মানুষের দুয়ারে গিয়ে সেবা পৌঁছে দেয়। তাই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার শেষ নেই।” প্রতি মাসে নিয়মিত এ ধরনের কমিউনিটি ক্লিনিক আয়োজনের আহ্বান জানিয়ে স্থানীয়রা আরও বলেন, সেনাবাহিনীর এ…

বিস্তারিত

পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের দক্ষতা বাড়াতে খাগড়াছড়িতে প্রকৃতি টিম (Nature Team) এবং ওয়াটার রিস্ক টিম (WRT) সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। পরিবেশ আইন, এর বাস্তব প্রয়োগ, পরিবেশগত ঝুঁকি চিহ্নিতকরণ, মনিটরিং এবং তথ্যভিত্তিক প্রতিবেদন প্রস্তুতির ওপর ছিল এই প্রশিক্ষণের মূল গুরুত্ব। বুধবার (১০ ডিসেম্বর) জেলা সদরের মিলনপুর হিলটপ গেস্ট হাউসের কনফারেন্স রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। খাগড়াছড়ি হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলের BECRR প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জ্ঞানদর্শী চাকমা। তিন ব্যাচে মোট ৯০ জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। পরিবেশ সুরক্ষায় প্রশিক্ষিত মাঠদলের…

বিস্তারিত

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে পাহাড়ি অঞ্চলের নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী। সেই বাস্তবতায় ইকোসিস্টেম পুনরুদ্ধার ও সহনশীল উন্নয়ন (ইআরআরডি) সিএইচটি প্রকল্প এবং ইউএনডিপি’র সহযোগিতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে কমিউনিটি সহনশীলতা (CoRLIA) প্রকল্পের আওতায় জেলা সদরের তিনটি এলাকার বিপদাপন্ন নারী দলের ৭৫ জনের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে জেলা সদরের মেহেদীবাগ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এসসয় তিনি বলেন, পাহাড়ি এলাকার দরিদ্র নারী ও কন্যাশিশুরা আজও নানা ধরনের ঝুঁকি, বৈষম্য ও সামাজিক প্রতিবন্ধকতার মধ্যে বাস করছে। বিশেষ করে বাল্যবিয়ে…

বিস্তারিত

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ও উৎসবমুখর সাইকেল র‍্যালি। তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে ‘১৬ দিনের কর্মসূচি’র অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে চেঙ্গী স্কোয়ারে জমে ওঠে প্রাণের এই আয়োজন। জেলার দৈনন্দিন ব্যস্ততার মাঝেও নারী-শিশুর নিরাপত্তা বিষয়ক এই ব্যতিক্রমী উদ্যোগে অংশ নেন ২০ জন নারী ও কন্যাশিশু। রঙিন পোশাক, সাইকেলের হুইলের ঘূর্ণন আর সমতার প্রতীকে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। এ সময় তিনি বলেন,“নারী ও শিশুর নিরাপত্তা রক্ষায় শুধু প্রশাসন নয়, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে। সহিংসতা প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড়…

বিস্তারিত

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই শক্তিশালী ও সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন হাতে প্রাণবন্ত শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নারী সংগঠন, শিক্ষার্থী ও অংশীজনরা অংশ নেন। শোভাযাত্রা শেষে টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, “নারীকে…

বিস্তারিত

খাগড়াছড়িতে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্য নিয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চসহ নানা গুরুত্বপূর্ণ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। পরে জেলা সদরের ২০টি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্নতমানের বেঞ্চ এবং প্রতিষ্ঠানগুলোর জন্য আলমারি–সহ প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করা হয়। স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন চেয়ারম্যান। সামগ্রী বিতরণ শেষে বক্তব্যে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন—“খাগড়াছড়িতে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে জেলা পরিষদ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারি…

বিস্তারিত

‘সাহিত্যের আলোয় বহু সংস্কৃতি : সৃজনে উৎসবে বৈচিত্র্যের ঐকতান’—এই প্রতিপাদ্যকে ধারণ করে উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদ দিনব্যাপী সাহিত্য উৎসব উদযাপন করেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে শুরু হয় এই মহোৎসব। প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,“খাগড়াছড়ি বহু জাতির, বহু ভাষার, বহু রঙের এক সুন্দর মিলনভূমি। সাহিত্য সে বৈচিত্র্যকে একসূত্রে গাঁথে। আজকের প্রজন্মকে মানবিক, উদার ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে তুলতে সাহিত্য উৎসব অগ্রণী ভূমিকা রাখবে। প্রশাসন ও জনপ্রতিনিধি—সবাই মিলে…

বিস্তারিত

খাগড়াছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে “জিইএসআই (লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি)–সমন্বিত প্রকৃতিনির্ভর সমাধানের মাধ্যমে পার্বত্য অঞ্চলে জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধি” প্রকল্পের অংশ হিসেবে অংশীদারদের সঙ্গে কমিউনিটি লার্নিং সেন্টারের অগ্রগতি পর্যালোচনা, প্রশিক্ষণ এবং প্রকৃতিনির্ভর কৃষি সম্প্রসারণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ ডিসেম্বর) দুপুরে জেলা সদরের মিলনপুরস্থ হিলটপ গেস্ট হাউসের হলরুমে অনুষ্ঠিত এ সভাটি আয়োজন করা হয় হেলভেটাস বাংলাদেশ এবং ICIMOD (আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্র)–এর সহযোগিতায়। দিনব্যাপী এই সভায় পাহাড়ি অঞ্চলের পরিবেশবান্ধব কৃষি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা, নারীবান্ধব কৃষি প্রযুক্তির প্রসার এবং প্রকৃতিনির্ভর টেকসই সমাধানের কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অতিথি বক্তারা বলেন,“পার্বত্য অঞ্চলের কৃষির বিশেষ বৈশিষ্ট্য ও ভৌগোলিক জটিলতা…

বিস্তারিত

চাকরিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে এই কর্মবিরতি পালন করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচি চলাকালে হাসপাতালের প্যাথলজি, এক্স-রে, ডেন্টাল ও ফার্মেসি বিভাগের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকে। ফলে সেবাপ্রার্থীরা কিছুটা ভোগান্তিতে পড়লেও আন্দোলনকারীরা জানান—দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নের স্বার্থেই তারা এ কর্মসূচিতে বাধ্য হয়েছেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার যদি দ্রুত আমাদের মৌলিক দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে, তবে আগামীতে সারাদেশের সকল সরকারি-বেসরকারি…

বিস্তারিত