Author: খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি প্রতিনিধি)

মাটিরাঙ্গা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা মহিলা দলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকালে বড়নাল ইউনিয়নের বড়নাল মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে এ নিঅবাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি অজিফা সিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান। এ সময় বক্তব্য দেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মারিয়াম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমাসহ…

বিস্তারিত

“আমার স্বাস্থ্য, আমার অধিকার,স্বাস্থ্য সেবায় সমতা চাই,মানবিক বিশ্ব গড়তে চাই”এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হেলথ অলিম্পিয়াড । সোমবার (১৭নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ হল কক্ষে আয়োজনটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিষয়ক জ্ঞান বৃদ্ধি, অধিকার সম্পর্কে সচেতনতা এবং স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের আহ্বায়ক সাধন কুমার চাকসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. ফারুক আব্তুল্লাহ,বাংরাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার…

বিস্তারিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার দুপুরে জোন সদরে আয়োজিত প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী উৎসবকে ঘিরে পুরো জোন এলাকায় ছিল সাজ সাজ রব। অনুষ্ঠানে অতিথিরা একে একে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কামাল শামসুদ্দিন রানা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে সুবর্ণ জয়ন্তীর কেক কাটেন এবং প্রীতিভোজে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল…

বিস্তারিত

“দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই” — এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুল অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার, যার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি, নৈতিকতা ও সততা চর্চায় উদ্বুদ্ধ করা। দিনব্যাপী আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার দুইটি বিভাগে রচনা ও কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী চেতনা, নৈতিক মূল্যবোধ এবং সমাজে সততার ভূমিকা তুলে ধরেন।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)…

বিস্তারিত

“পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। এই আয়োজনটি অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে, জিএফএ কনসালটিং গ্রুপের পরিচালনায় এবং এম্পাওয়ারমেন্ট প্রকল্প, তৃণমূল উন্নয়ন সংস্থা (TDS) ও নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড এর বাস্তবায়নে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। আলোচনা সভায় সঞ্চালনা করেন তৃণমূল উন্নয়ন সংস্থা’র সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমা। এ সময় আরও উপস্থিত…

বিস্তারিত

খাগড়াছড়ি সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের পাশে দাঁড়িয়েছে পার্বত্য জেলা পরিষদ। শনিবার (৪ অক্টোবর) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় সদর উপজেলা ও স্বনির্ভর বাজার এলাকায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার ও ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা এবং এক বস্তা করে চাল প্রদান করা হয়। আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন“সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। প্রাথমিক পর্যায়ে আমরা সামর্থ্য অনুযায়ী…

বিস্তারিত

সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জেলা সদরের ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে ২৭টি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী এবং আর্থিক সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল ও নগদ ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ ও অনুদানের চেক তুলে দেন। এ সময় তিনি বলেন, “সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসন সবসময় আছে। আপনাদের ক্ষতি পুরোপুরি পূরণ করা না গেলেও এই অনুদান কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।” অনুষ্ঠানে আরও…

বিস্তারিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তিনি জেলা সদরের আনন্দনগর ও শান্তিনগর পূজামণ্ডপে গিয়ে পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পূজার আনন্দঘন মুহূর্তে উপস্থিত ভক্ত ও আয়োজক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “যারা সহিংসতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করেছিল, তাদের সবাই মিলে প্রতিহত করেছে। এটি স্থানীয় জনগণের বিজয়—তারা নিজেরাই শান্তি রক্ষার সর্বাগ্রে ছিলেন। সেনাবাহিনী সবসময় সজাগ রয়েছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা ঘটতে না পারে।” তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, প্রশাসন ও…

বিস্তারিত

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলাসহ মোট তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানায় ১৪৪ ধারা ভঙ্গ করে দাঙ্গা সৃষ্টি, ভাঙচুর এবং পুলিশকে লক্ষ্য করে হামলার অভিযোগে ৬-৭ শত অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার বাদী সদর থানার এসআই শাহরিয়ার। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা। অন্যদিকে, গুইমারা থানায় হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক আরও দুটি মামলা হয়েছে। এতে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী। তিনি আরও বলেন, বর্তমানে গুইমারা উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে, আলোচিত শিক্ষার্থী…

বিস্তারিত

টানা উত্তেজনা ও সহিংসতার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে খাগড়াছড়ির পরিস্থিতি। সোমবার সকাল থেকে দোকানপাট ও হাট-বাজার খুলতে শুরু করেছে, বেড়েছে মানুষের চলাচল। সড়কেও ফিরছে যানচলাচল। তবে এখনো বলবৎ রয়েছে ১৪৪ ধারা, যা কার্যকর আছে জেলা সদর, পৌর এলাকা ও গুইমারায়। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ শান্ত হলে ধাপে ধাপে এ ধারা প্রত্যাহার করা হবে। এদিকে নিরাপত্তা জোরদার রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল এবং চেকপোস্টে তল্লাশি অব্যাহত রয়েছে। বিকেলে জেলা সদরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্বনির্ভর এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন,“যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রশাসন তাদের পাশে আছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে…

বিস্তারিত