খাগড়াছড়ি জেলার কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন, ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়নের নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ বলেন, জাতিগোষ্ঠী নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের ঐক্যতার মাধ্যমে খাগড়াছড়িকে সম্প্রীতির জেলায় রূপান্তর করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আর এ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা আবশ্যক। এছাড়াও তিনি সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় খাগড়াছড়ি রিজিয়ন, সদর জোন জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

