কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি তাজা গোলা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড, মনোহারকালী এলাকায় অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর একটি দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুষ্কৃতকারীদের ফেলে যাওয়া একটি একনলা বন্দুক, একটি শটগান ও ছয় রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়, যা পরবর্তীতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক ও অস্ত্রসহ সব ধরনের অপরাধ প্রতিহত করতে নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে।

