সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর চার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। বহিষ্কৃতরা হলেন—যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম সদস্য সচিব সৈয়েদ আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব রাকিব হাসান সুজন এবং সংগঠক সাফওয়ান ইফাজ।
বৃহস্পতিবার (৬ মার্চ) সংগঠনের আহ্বায়ক আল শাহরিয়ার ও সদস্য সচিব জহুরুল তানভীর এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকল নেতাকর্মীকে বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে তাদের কোনো কর্মকাণ্ডের দায়ভার সংগঠন নেবে না।
