খাগড়াছড়ির রামগড়ে ৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে রামগড় থানা পুলিশ। এসময় গাঁজা পরিবহনের দায়ে একটি সিএনজিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে রামগড় পৌরসভার দারোগাপাড়া ফিরোজা বেগম এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালায় পুলিশ।
পুলিশ জনায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন একটি সিএনজি গরিরোধ করে তল্লাশীকালে তাৎক্ষণিক ২জন পালিয়ে যায়। পরে সিএনজি ড্রাইভার মাহবুব আলমকে জিজ্ঞাসাবাদ করিলে তার দেয়া তথ্যমতে সিএনজিতে লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সিএনজি সহ ড্রাইভারকে থানায় নিয়ে যায় পুলিশ।
আটক সিএনজি ড্রাইভার মাহাবুব আলম (৩৫) চট্টগ্রামের ভূজপুর থানার দক্ষিণ হলুদিয়া গ্রামের বাসিন্ধা নুরুল আলম এর ছেলে।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, আটক ও পালাতক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পরবর্তী বিধি মোতাবেক খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

