খাগড়াছড়ি জেলা সদরের মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা সরঞ্জাম দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়নের খাগড়াছড়ি সদর জোন। খেলাধুলা সরঞ্জাম বিতরণ করেন, খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম (পিএসসি)।
এছাড়াও একই দিনে সদর জোন কর্তৃক ঘাসবন আর্মি ক্যাম্পের আওতাধীন খরগো মহাজন পাড়া, বড় পাড়া সহ আশপাশের এলাকার দুই শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে।
এসময় ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন চৌধুরী বিদ্যালয়ের শিক্ষক, দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

