মাটিরাঙ্গা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা মহিলা দলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকালে বড়নাল ইউনিয়নের বড়নাল মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে এ নিঅবাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি অজিফা সিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান।
এ সময় বক্তব্য দেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মারিয়াম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও জানান, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে নারীদের সক্রিয় ভূমিকা দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ বড়নাল এলাকায় নির্বাচনী পথসভায় অংশ নেন। পথসভায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে তারা দলের চলমান কর্মসূচি ও লক্ষ্য তুলে ধরেন।

