‘দেশের চাবী আপনার হাতে’ এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে এতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল বক্তব্য রাখেন।
প্রশিক্ষণের প্রথমদিনে, ভোট, ভোটার ও নির্বাচন কমিশন,নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী, দায়িত্ব ও কর্তব্য। নির্বাচন প্রক্রিয়া: সীমানা নির্ধারণ, ভোটার তালিকা, ভোটকেন্দ্র, মনোনয়ন, হলফনামা, নির্বাচনী আইন লঙ্ঘন, অনিয়ম ও অপরাধ। নির্বাচন রিপোর্টিং: ধরণ ও প্রকরণ (নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী কভারেজ)। গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং সীমা (নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক) গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল।
গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য নির্বাচন রিপোর্টিং বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় ও খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিতকরণ। সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচন রিপোর্টিংবিষয়ক চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ এবং উত্তরণের উপায় সম্পর্কে জানানো। নির্বাচনী আইন ও বিধিবিধান বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া। নির্বাচন প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে তুলে ধরা হয়।
প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ৫০জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মান আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

