জেলার দীঘিনালা উপজেলার দুর্গম হাজাছড়া জোড়াব্রীজ এলাকায় শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন।
১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে কবাখালী ইউপির দুর্গম হাজাছড়া জোড়াব্রীজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক অসহায় শীতার্তদের মাঝে দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে কম্বল ও শীতের কাপড় বিতরণ করেন, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. সিয়াম হাসান (পিএসসি)। এ সময় অনারারী লে. আবদুল মান্নান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সাখাওয়াত হোসেন, কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান) উপস্থিত ছিলেন।
এ সময় মিলি চাকমা (৩৫), মৃণাল কান্তি চাকমা (৬০) সহ অনান্য উপকার ভোগীরা সেনাবাহিনী থেকে বিনামূল্যে শীতবস্ত্র ও শীতের কাপড় থেকে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

