সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল- ২০২৬) দুপুরে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে মোট ৪৮ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ৩৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে সহায়তা প্রদান করেন, দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ। এসময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন আবদুল্লা আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ২৭ মার্চ- ২০২৬ তারিখে বোয়ালখালী নতুন বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন

