শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। ৫ জানুয়ারী (সোমবার) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে খাগড়াছড়ি শহরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ কম্বল বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন খাগড়াছড়ি রিজিয়নের ডিকিউ মেজর মো. ওমর ফারুক সুমন। এ সময় মোট ৪১ টি অসহায় পরিবারের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।
শীত মৌসুমে পাহাড়ি অঞ্চলের নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের কার্যক্রম সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিচ্ছে এবং শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করছে।

