রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় বৈসাবি (বিজু) উৎসব উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল- ২০২৬) গঙ্গারাম মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাঘাইহাট সেনা জোন এই সহায়তা প্রদান করে।
অনুষ্ঠানে বাঘাইহাট জোনের সেনা কর্মকর্তাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নয়ন চাকমা, ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, মহিলা মেম্বার সুমিতা চাকমা, কারবারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা, কারবারি জ্যোতিলাল চাকমা এবং বিজু উৎসবের আহ্বায়ক বাবুধন চাকমা।
প্রধান অতিথি সেনাকর্মকর্তা তার বক্তব্যে বলেন, সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে বৈসাবি উৎসব উদযাপন করতে হবে। তিনি আরও জানান, সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে পাশে থাকবে।

