খাগড়াছড়ির রামগড়ে ক’দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্ধি ও কর্মহীন হয়েপড়া ১১৫ টি ক্ষতিগ্রস্থ্য পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে রামগড় উপজেলা প্রশাসন।
শনিবার (১১ জুলাই) রামগড় উপজেলার সীমান্তবর্তী দুর্গম লাচারীপাড়া, অন্তপাড়াসহ পৌর এলাকার ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে বাড়িবাড়ি গিয়ে ক্ষতিগ্রস্থ এলাকার পানিবন্ধি কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীম।
এসময় রামগড় পৌরসভা কার্যালয়ে ৫৪ টি পরিবার, ব্যাপ্টিস্ট চার্চ আশ্রয় কেন্দ্রে ৬ পরিবার, ১নং রামগড় ইউনিয়েন দুর্ঘম কলসীরমুখ ও অন্তপাড়া ১৫ পরিবার ও ২নং পাতাছড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৬ সহ মোট ১১৫টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা তুলে দেয়া হয়।

এরআগে গত বৃস্পতিবার পৌরসভার ফেনীরকুল ও মহামুনি এবং রামগড় ইউনিয়ের লালছড়ি এলাকার কর্মহীন পানিবন্ধি পরিবারকে সহায়তা করা হয়।
ইউএনও কাজী শামীম জানান, সরকারী সিন্ধান্তে দুর্যোগপূর্ণ পরিস্থিতির শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়। এছাড়া টানা বর্ষণে উপজেলার দুটি ইউনিয়নে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়। এসব দুর্যোগপূর্ণ এলাকা সরেজমিনে গিয়ে ত্রাস সামগ্রি পৌছে দেয় প্রশাসন। যে কোন দুর্যোগে প্রশাসনের সহযোগীতা চলমান থাকবে বলে তিনি জানান।

এসময় দুর্যোগপূর্ণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রান সহায়তায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত, ১নং রামগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, রামগড় থানার ওসি মো: নাজির আলম, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ, ১ নং ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদাসহ প্রমুখ।

