খাগড়াছড়ির রামগড়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজর আলী সুমন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
বুধবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের দক্ষিণ বালুখালি (গৈয়াপাড়া) রাস্তার উপর যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফজর আলী সুমন (৩০) রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের বালুখালি (গৈয়াপাড়া) এলাকার বাসিন্ধা মোঃ আবুল কালাম ও ফাতেমা বেগমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই আব্দুল মান্নান এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায় । এ সময় আসামী নিজ হাতে তার পরনের লঙ্গীর ভিতর থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট বের করে করে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার ওসি মো: নাজির আলম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।

