বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে বিভিন্ন প্রজাতির প্রায় ৬ হাজার পোনা মাছ অবমুক্ত করেছে আল-ওয়াহিদ ফাউন্ডেশন।
বুধবার (১৯ আগষ্ট) দুপুরে খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী ফেনী নদীর অববাহিকায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাপ্যতা নিশ্চিত, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে সেচ্চসেবী সামাজিক সংগঠন আল- ওয়াহিদ ফাউন্ডেশনের উদ্যোগ পোনা মাছ অবমুক্ত করেন সংগঠনটির সদস্যরা।
পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে আল-ওয়াহিদ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নদী ও প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে মাছের পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যেই প্রতি বছরের ন্যায় এবারও ফেনী নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
তারা জানান, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রমে সকলের ভূমিকা রাখা উচিৎ। একশ্রেণির অসাধু মাছ ব্যবসায়ী ও নদী তীরবর্তী মানুষ দনীতে ক্ষতিকর রাসায়নিক ও বিষাক্ত লতাপাতা দিয়ে মাছ নিধন করছে। এ ধরণের ধ্বংশাত্বক কর্মকান্ড থেকে সকলকে বিরত থাকারও আহ্বান জানান তারা।
স্থানীয়রা আল-ওয়াহিদ ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফেনী নদীতে নিয়মিত মাছের পোনা অবমুক্ত করা হলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

