‘জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার ১৯ মে সকালে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক আনোয়ার সাদাত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া।
এর আগে বেলুন উড়িয়ে র্যালী মাধ্যমে উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃদ্ধ।
এসময় অন্যান্যোর মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো: মোর্তোজা আলী, সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ ও হেডম্যান কারবারিরা উপস্থিত ছিলেন।

