Author: এইচ.এম মুহিউদ্দীন ভূঁইয়া

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ যদি ফেব্রুয়ারি মাসে কোনো প্রোগ্রাম করার চেষ্টা করে তাহলে ঢাকা মহানগর পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বিস্তারিত

গাজা থেকে এক ইসরায়েলি নারীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। যুদ্ধবিরতি চুক্তির অধীনে তাকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মুক্তি পাওয়া ওই নারী সেনার নাম আগাম বেরগার। মুক্তি দেওয়ার সময় তিনি সামরিক পোশাক পরে মঞ্চে ওঠেন। এরপর তাকে রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয়। এ সময় তিনি দর্শকদের উদ্দেশে হাত নাড়ান। এর আগে আল জাজিরা জানায়, গাজা থেকে আরও আট জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, এবার তিন ইসরায়েলি ও পাঁচ থাই নাগরিককে মুক্তি দেওয়া হবে। বৃহস্পতিবার তারা মুক্তি পাবেন। গাজার বিভিন্ন এলাকা থেকে তাদের মুক্তি দেওয়া…

বিস্তারিত

ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ইসরায়েলের কারাগার থেকে আরও ১১০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাচ্ছেন। এদের মধ্যে ৩০ জন শিশু রয়েছে। ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কাজ করে এমন একটি মানবাধিকার সংগঠন এসব তথ্য জানিয়েছে। খবর: এনডিটিভি ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব এক বিবৃতিতে বলেছে, গতকাল বৃহস্পতিবার ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এটিই তৃতীয় বন্দিবিনিময়। সংগঠনটি বলেছে, বন্দিরা রামাল্লার রাদানা এলাকায় দুপুর নাগাদ পৌঁছানোর কথা রয়েছে। বন্দিদের তালিকা প্রকাশ করে সংগঠনটি বলেছে, তাদের মধ্যে ৩০ জনের বয়স ১৮ বছরের নিচে, ৩২ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং আরও…

বিস্তারিত

জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র-জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ফেব্রুয়ারি ১৫ তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্যসচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম হয়ে উঠেছে। ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর…

বিস্তারিত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ট্রাম্পের উচিত ফিলিস্তিনিদের পরিবর্তে ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠানোর চেষ্টা করা। সম্প্রতি ব্রিটেনের স্কাই নিউজ চ্যানেলে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। আরাকচি বলেন, ইসরায়েলিরা হামাসের সঙ্গে আলোচনা করতে বাধ্য হয়েছে। তারা হামাসকে ধ্বংস করার জন্য সেখানে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের বন্দিদের মুক্তির জন্য হামাসের সঙ্গে আলোচনা করতে বাধ্য হয়েছিল। তাই আমার পরামর্শ অন্য কিছু। ফিলিস্তিনিদের পরিবর্তে, তাদের উচিত ইসরায়েলিদের বিতাড়িত করার চেষ্টা করা। যাতে গ্রিনল্যান্ডের সমস্যা সমাধানও হয় এবং ইসরায়েলিরাও সেখানে থাকতে পারে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদেরকে অন্য দেশে পাঠিয়ে গাজাকে সাফ করা অর্থাৎ এ অঞ্চলকে সম্পূর্ণ খালি করে ফেলার প্রস্তাব দিয়েছিলেন। এর…

বিস্তারিত

যৌক্তিক কিংবা অযৌক্তিক– যেটাই হোক, দাবি হাসিলের ‘মোক্ষম জায়গা’ হয়ে উঠেছে রাজপথ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যেন বয়ে যাচ্ছে দাবি-দাওয়ার নহর। হুটহাট সড়ক-মহাসড়কে নেমে বন্ধ করে দেওয়া হচ্ছে যান চলাচল। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকার শঙ্কা নিয়েই ঘর থেকে বের হচ্ছেন সাধারণ মানুষ। আন্দোলনের সামনে পড়লেই সব শ্রেণি-পেশার মানুষের সীমাহীন বিপত্তির পাশাপাশি দিনের পরিকল্পনায় পড়ে যাচ্ছে সীমাহীন দুর্ভোগ। পরিস্থিতি এতটাই বেগতিক, নির্দিষ্ট গন্তব্যের গাড়ি রাস্তায় চলছে কিনা, তা নগরবাসীকে ৯৯৯-এ ফোন করে জেনে নেওয়ার আহ্বানও জানিয়েছে খোদ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আওয়ামী লীগ সরকারের পতনের পর জনশৃঙ্খলা ভেঙে পড়ে। নাজুক পরিস্থিতি পার করতে হয় পুলিশ বাহিনীকে। প্রথমে কয়েক…

বিস্তারিত

সংবিধান স্থগিত করে সিরিয়ার ডি ফ্যাক্টো (কার্যত) লিডার আহমেদ আল-শারাকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী সময়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও ক্ষমতা দেওয়া হয়েছে তাকে। খবর আল-জাজিরার। গতকাল বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, আহমেদ আল-শারাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করার বিষয়টি সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো (কার্যত) সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আবদেল ঘানি ঘোষণা দিয়েছেন। এ সময় আবদেল ঘানি দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়ারও ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সব সামরিক গোষ্ঠী ভেঙে দেওয়া হয়েছে। তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক শাসনামলের সেনাবাহিনী,…

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে একটি বিমানের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিবিএস নিউজের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারী দল ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে দ্রুত সংবাদ সম্মেলন করা হবে। দেশটির কর্মকর্তারা জানান, বুধবার রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়।…

বিস্তারিত

ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত౼ কোনো বিষয়েই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মহাপরিচালক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোয় কোনো ছাড় দেব না। গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা কী, তা জানিয়ে আশরাফুজ্জামান সিদ্দিকি বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের…

বিস্তারিত

আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য নতুন নীতিমালা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। আবুল কালাম আজাদ বলেন, এই নীতিমালার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী মুক্ত সাংবাদিকতার জন্য যা যা করার দরকার কমিটি তা সুপারিশ করবে। কমিটির সুপারিশের পর তথ্য মন্ত্রণালয় ও সাংবাদিক প্রতিনিধিসহ সর্বোচ্চ বডি সেই নীতিমালা চূড়ান্ত করবে। তিনি বলেন, সর্বশেষ ২০২২ সালের অ্যাক্রিডিটেশন নীতিমালার বেশ কিছু ধারায় আপত্তিকর শব্দ ও বিধান রয়েছে। সেগুলো বাতিল করার সুপারিশ…

বিস্তারিত