Author: এইচ.এম মুহিউদ্দীন ভূঁইয়া
মানহানিকর বক্তব্য দিয়ে ১০০ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ঢাকার আদালতে মামলা করেছেন। এ মামলায় হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ, ট্রাস্টের সাবেক সদস্য ফখর-উজ-জামান জাহাঙ্গীর ও মনিরুজ্জামান টিপুকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিদিশা বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ মামলা দায়ের করেন। শুনানি শেষে ডিবি পুলিশকে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম সরদার। বিদিশা মামলার অভিযোগে উল্লেখ করেন, আসামিরা গত ২২ জানুয়ারি সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে…
অবৈধ ইটভাটা ও ভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার ব্যাখ্যা দিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনারকে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাটের ডিসি ও সাভার-ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তাকে তলব করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, সমগ্র বাংলাদেশে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দাখিল করেন। পিটিশন শুনানি শেষে আদালত ২০২২ সালের ১৩ নভেম্বর বিবাদীদের প্রতি…
ঢাকার আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের আইনজীবীদের বিরুদ্ধে একাধিক জাতীয় সংবাদপত্রের সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে। এর আগে আইনজীবীদের মাধ্যমে সরকার উৎখাতের বার্তা পৌঁছে দেওয়ার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এর জের ধরে এ হেনস্তা করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার ও রিমান্ড শুনানির জন্য সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি দিলীপ কুমার আগারওয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর বেলা ১০টার সময় আসামিদের হাজতখানা থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম…
