Author: এইচ.এম মুহিউদ্দীন ভূঁইয়া

গতকাল রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারাদেশে এই অভিযান শুরু হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে আগামীকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গতকাল (শুক্রবার) রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলছেন, গতকাল (শুক্রবার) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর আসে।…

বিস্তারিত

বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া বিলিয়ন ডলার অর্থ উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। কানাডীয় হাইকমিশনারকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার একনায়কতন্ত্রের সহযোগীরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার পাচার করেছে। এসব অর্থের একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে, যার মধ্যে টরন্টোর কুখ্যাত ‘বেগম পাড়া’ পাড়ায় সম্পদ কেনাও অন্তর্ভুক্ত। অজিত সিংয়ের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এসব অবৈধ সম্পদ শনাক্ত, জব্দ ও পুনরুদ্ধারে সহায়তা চেয়েছেন। তিনি বলেন, ‘তারা আমাদের জনগণের টাকা চুরি করে বেগম…

বিস্তারিত

এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। যুদ্ধে আহতদের চিকিৎসা এবং গাজার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় জাপান নতুন পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। কিয়োডো নিউজ এজেন্সির বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, তার সরকার গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জাপানে চিকিৎসা সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে। ইশিবা সংসদীয় অধিবেশনে বলেন, গাজায় অসুস্থ বা আহত ব্যক্তিদের জাপানে আনার উপায় খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করছি । তিনি আরও বলেন, জাপানি বিশ্ববিদ্যালয়গুলিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি বিশেষ কর্মসূচি চালু করার চেষ্টা করবে জাপান । এ ছাড়া গত মাসে মালয়েশিয়া সফরের সময় ইশিবা বলেছিলেন, তার দেশ ফিলিস্তিনের…

বিস্তারিত

শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। তারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করলে সেটি হবে পরিচ্ছন্ন নতুন রাজনৈতিক সূচনা, রাজনীতিতে যোগ হবে নতুন মাত্রা, এতে বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা। পাশাপাশি নতুন দল রাজনীতির জন্য হবে মাইলফলক। তারা আরো বলছেন, বর্তমান বাংলাদেশের বাস্তবতায় বিকল্প রাজনৈতিক চিন্তা জরুরি। নতুন এই দলটি জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাগুলো পূরণ করে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে। এ ছাড়া বেশকিছু প্রত্যাশার কথাও জানিয়েছেন শিক্ষার্থীরা। এর অন্যতম কয়েকটি হলো— দল হিসেবে আর্থিকভাবে স্বচ্ছ থাকা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, দেশের স্বার্থে সব চুক্তি জনগণের সামনে উত্থাপন করা, প্রয়োজনে…

বিস্তারিত

জুলাই অভ্যুত্থানের পর দেশে সরকার পরিবর্তন হয়েছে। দায়িত্ব নেওয়ার পরই অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ। আগস্টের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এ শ্রম অসন্তোষের কারণে রপ্তানি আয় কমে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছিলেন রপ্তানিকারকরা। তবে সব শঙ্কা উড়িয়ে টানা চার মাস দেশের রপ্তানি আয় চার বিলিয়ন ডলারের বেশি হয়েছে। শুধু জানুয়ারিতেই রপ্তানি আয় ৪৪৪ কোটি ডলার। জানুয়ারি মাসের রপ্তানি আয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ২৮দশমিক ৯৬ বিলিয়ন ডলারের রপ্তানি আয় এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি আয় ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে…

বিস্তারিত

আর কদিন পর পবিত্র রমজান মাস। সারা দিন রোজা রেখে ইফতারের সময় খাবারের তালিকায় বেশিরভাগের প্লেটে থাকে ছোলা। সারা বছর এর চাহিদা থাকলেও রমজানে তা বেড়ে যায় বহুগুণ। যে কারণে ক্রেতাদের চাহিদা মাথায় রেখে বাজার ধরতে রমজানের দুয়েক মাস আগ থেকে আমদানি করা হয় ইফতারের এ গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তবে গত বছরের জানুয়ারির তুলনায় এবার দ্বিগুণ ছোলা আমদানি করেছেন ব্যবসায়ীরা। রমজান ঘিরে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এরই মধ্যে ভালো প্রস্তুতি দেখা গেছে। গত ৭ মাসের মধ্যে জানুয়ারিতেই সবচেয়ে বেশি ছোলা আমদানি করা হয়, যা ছয় মাসের চেয়েও বেশি। ছোলার মজুত বাড়ায় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব…

বিস্তারিত

দুর্নীতির অভিযোগে গেল মাসে যুক্তরাজ্যের মন্ত্রীত্ব হারাতে হয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টারের পদ হারানোর পর এবার তার এমপি পদ নিয়েও চলছে টানাটানি। আর এই পরিস্থিতিতে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশে এসেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) কর্মকর্তারা। টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে এনসিএ কর্মকর্তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠকও করেছেন। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) এই তথ্য জানায় সংবাদমাধ্যম ‘দ্য মেইল অন সানডে’। গত মাসে হওয়া এই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান, তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য যোগাড় করতে সমর্থ হয়েছেন। ‘দ্য মেইল অন সানডে’ জানিয়েছে, ব্রিটিশ কর্মকর্তারা এখন…

বিস্তারিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ থেকে স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে কিন্তু অবশিষ্ট অংশ মাথাচাড়া দিয়ে উঠছে। তারা নিজেদের অবস্থানকে গুছিয়ে নিয়ে আবার দেশের দখল নেয়ার চেষ্টা করছে। তাদের এই লক্ষ্যকে হাসিল করতে দেয়া হবে না। এই অবস্থায় দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে জেলা বিএনপি‘র সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি‘র বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশকে পুনঃগঠনের জন্য বিএনপির পক্ষ থেকে ৩১ দফা দেওয়া হয়েছে। এই দফার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য,…

বিস্তারিত

কুমিল্লায় নিরাপত্তা বাহিনীর হাতে আটকের পর তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যুর ঘটনা জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেইসঙ্গে হেফাজতে যেকোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার প্রধান উপদেষ্টার প্রসে উইংয়ের এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়, অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোরে তৌহিদুল ইসলাম নামে এক যুবককে তার বাড়ি থেকে আটক করার পর পুলিশ নিরাপত্তা বাহিনীর দ্বারা আহত অবস্থায় গভীর রাতে কুমিল্লার হাসপাতালে নিয়ে আসে। অন্তর্বর্তী সরকার এই মৃত্যুর জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে বিবৃতিতে…

বিস্তারিত

চলতি অর্থবছরের জানুয়ারি-জুন মেয়াদের দ্বিতীয় দফার মুদ্রানীতি প্রণয়ন নিয়ে বহুমুখী চাপ অনুভব করছে কেন্দ্রীয় ব্যাংক। আইএমএফ চাচ্ছে-মূল্যস্ফীতির হার না কমা পর্যন্ত আরও কঠোর মুদ্রানীতি অনুসরণ করা হোক বা নীতি সুদের হার বাড়ানো। ব্যবসায়ীদের দাবি-সুদের হার কোনোক্রমেই আর বাড়ানো যাবে না, বিদ্যমান হার স্থিতিশীল রেখে পর্যায়ক্রমে কমাতে হবে। সাধারণ মানুষের চাওয়া-মূল্যস্ফীতি কমানো, টাকার মান ও আয় বাড়ানোর পদক্ষেপ নেওয়া হোক। অর্থনীতিবিদদের অভিমত-অর্থনীতি পুনরুদ্ধারে একপাক্ষিক পদক্ষেপ না নিয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়া হোক। এদিকে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণ করতে নীতি সুদের হার বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েও বহুমুখী চাপে এখন আবার তা পর্যালোচনা করছে। মুদ্রানীতির উপকরণগুলোর একটি শিথিল করলে অন্যটিতে চাপ বাড়ছে। এতে…

বিস্তারিত