Author: এইচ.এম মুহিউদ্দীন ভূঁইয়া

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালালেও সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন থাকায় তারা ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সারা পৃথিবীজুড়ে আমাদের একটা বড় রকম সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপরপক্ষ সুবিধা করতে পারছে না। পদে পদে ব্যাহত হচ্ছে যেখানে যায়। বহু গল্প করছে, গল্প টেকাতে পারছে না। শেষমেষ তো ট্রাম্পকে নিয়ে গল্প, সে অপপ্রচার চালাতে গিয়েও চালাতে পারল না। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর হওয়া সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূস বলেন, যত ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, ধনী রাষ্ট্র,…

বিস্তারিত

ট্রাম্প প্রশাসনের কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপে দেশটিতে চাকরিচ্যুত হয়েছেন ৯ হাজার ৫ শতাধিক সরকারি কর্মকর্তা ও কর্মী। গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের দিন থেকেই সরকারি কর্মকর্তা-কর্মীদের ছাঁটাই করা শুরু হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত ২০ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৬ দিনে বিশাল সংখ্যক এসব সরকারি কর্মীরা চাকরি হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে ঘনিষ্ঠতা হয় দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ‘সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি’ নামে নতুন একটি দপ্তর খোলার নির্দেশ জারি করেন। সেই…

বিস্তারিত

বাংলাদেশের সরকার পরিবর্তনে ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর দুই নেতার মধ্যে এটিই প্রথম সশরীরে বৈঠক। এদিন হোয়াইট হাউসের বৈঠকে বাণিজ্য, শুল্ক, অভিবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুদিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন নরেন্দ্র মোদি। সফরকালে ট্রাম্পের পাশাপাশি ইলন মাস্কসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মোদির বিষয়ে ট্রাম্প বলেছেন, আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্ক…

বিস্তারিত

ক্ষমতা ধরে রাখতে পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আন্দোলন দমাতে অতিরিক্ত শক্তিপ্রয়োগ, বিচারবহির্ভূত হত্যা, গণগ্রেপ্তার, চিকিৎসাসেবায় বাধা, ইন্টারনেট সংযোগ বন্ধ, সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর আক্রমণ, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে স্বৈরাচার সরকার। এসব কাজে পুলিশ ও দলীয় বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থা ব্যবহার করা হয়েছে। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)-এর তথ্যানুসন্ধান প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, আন্দোলনের শুরুর দিকে ১৫ জুলাই ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের ওপর ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আক্রমণ চালান। এ সময় নারী শিক্ষার্থীদের যৌন…

বিস্তারিত

রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেলে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনায় টিসিবির ট্রাকসেলের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে সারাদেশে ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য ১২ লাখ পরিবারে বিক্রি করবে টিসিবি। এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে। এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামাল হোসেন জানিয়েছিলেন, ঢাকা ও চট্টগ্রামে রোজাকে সামনে রেখে ছোলা, খেজুরসহ পাঁচ পণ্য বেচতে শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তিনি বলেন, সোমবার সকাল…

বিস্তারিত

অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টাসহ বৈঠকে যারা ছিলেন তারা দ্রুত একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করছেন। ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন করার জন্য তারা কাজ করছেন। জনগণের প্রত্যাশা ও প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলে আমরা আশা করছি। এদিন সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন দলটির জাতীয় স্থায়ী…

বিস্তারিত

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা সড়ক অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়। আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন, আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। এ সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এটি আমাদের…

বিস্তারিত

রাজধানী ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে ‘কিছু হাড়গোড়’ পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। আজ সোমবার সকাল ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহের কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গেছে। সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখান থেকে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। এর বাইরে এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না।’ এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন,…

বিস্তারিত

যুক্তরাষ্ট্রে নতুন করে দেখা দিয়েছে অ্যাভিয়ান ফ্লু। ২০২২ সালে প্রথমবারের মতো দেশটিতে এই রোগের প্রাদুর্ভাব হয়। দেশের মানুষকে অ্যাভিয়ান ফ্লু থেকে সুরক্ষা দিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অসংখ্য ডিম পাড়া মুরগি হত্যা করেছে দেশটির কতৃপক্ষ। যার নেতিবাচক প্রভাব পড়েছে ডিমের দামে। আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, চাহিদার কারণে ডিমের দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে এর আগের বছরের একই মাসের তুলনায় সবচেয়ে উন্নত মানের ‘এ গ্রেড’ ডিমের দাম ৬৫ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে এক ডজন ডিমের দাম ছিল ৪ ডলার ১৫ সেন্ট (প্রায় ৫০৬ টাকা), যা ২০২৩ সালের ডিসেম্বরে ২ ডলার ৫০…

বিস্তারিত

বান্দরবানের আলীকদমে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩৩ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে সদর ইউনিয়নে আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৯ জন নারী, ১০ জন পুরুষ ও ১৪ জন শিশু রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে ভোরে অভিযান পরিচালনা করে একটি টহল দল। এসময় আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস তল্লাশি চালিয়ে মিয়ানমার নাগরিক ৩৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। বিজিবি জানায়, ওপারে বিদ্রোহী গোষ্ঠির সাথে মিয়ানমার জান্তার বাহিনী দীর্ঘ মাস ধরে যুদ্ধ চলমান রয়েছে। যার ফলে ওপারে উত্তেজনা সৃষ্টি কারণে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা। আলীকদম ৫৭ বিজিবি…

বিস্তারিত