খাগড়াছড়ির রামগড়ে গলায় ফাঁস লাগানো হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগষ্ট) সকালে রামগড় পৌরসভার দক্ষিন সদুকার্বারীপাড়া নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হেলাল হোসেন সাগর ওই এলাকার আমীর হোসেনের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার পাশের ঘরের চাচীর মাটির ব্যাংক চুরীর হলে হেলালকে অভিযুক্ত করেন চাচা-চাচী। এতে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। পরিবারের ধারণা হতাশাগ্রস্ত হয়ে লজ্জা ও অপমানে রবিবার রাতে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যা করে বলে তাদের ধারণা।
নিহতের পিতা আমীর হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে ছেলেকে অনেক ডাকাডাকির পরও রুমের দরজা না খুলায়। দরজার ফাঁক দিয়ে দরজা খুলে দেখেন ছেলের নিথর দেহ খাটের উপর পড়ে আছে। তিনি বলেন, পুরাতন গামছা হওয়াতে গামছা ছিড়ে পড়ে যায়। পরে অন্যদের সহযোগীতায় মরদেহ ঘরের সামনের রুমে এনে রাখেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

