‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে উদযাপিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬। সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এবিএম কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, এনসিপি উপজেলা সমন্বয়ক মো. হারুনুর রশীদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আনোয়ার হোসেন, রামগড় কেন্দ্রীয় সমবায় সমিতি লি: সভাপতি মোশারফ হোসেন মিলন সহ প্রমুখ।
বিআরডিবি’র মাঠ সংগঠক মো: হানিফ মিয়ার’র সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন।
বক্তারা গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পরে সমবায়ীদের মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

