প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কর্মপরিকল্পনার অংশ হিসাবে খাগড়াছড়ির রামগড়ে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যেগে মতবিনিময় সভা ও বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের হল রুমে কৃষি গবেষণা কেন্দ্রের আয়োজনে এক মতবিনিময় সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো: এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দি। সভায় বিশেষ অতিথি ছিলে পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো: ফুয়াদ মিয়াসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন এর বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের বনভূমি সম্প্রসারণ, জীব বৈচিত্র রক্ষার এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । নিজ পরিবার ও পরিবেশ রক্ষায় দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা।
পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রাইসুল ইসলাম রাসেল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

