প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কর্মপরিকল্পনার অংশ হিসাবে খাগড়াছড়ির রামগড়ে সারা দেশর ন্যায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বাধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর তত্বাবধানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসূচি সফলভাবে পালন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রামগড় রেঞ্জ কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা ও সাংবাদিকবৃন্দ।
পরে অতিথিরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

