ত্রয়োদশ জাতীয় সংসদ নির্খাবাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনের ২০৩ কেন্দ্রে বেসরকারি ভাবে ঘোষিত সবশেষ ফলাফলে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া ১ লাখ ৪৮ হাজার ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকতটম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত প্রার্থী (স্বতন্ত্র) ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৭ হাজার ৬৬৫। জামায়েতের প্রার্থী এড. এয়াকুব আলী চৌধুরী ৫৪ হাজার ৬২১।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত এ তথ্য নিশ্চিত করেন।
খাগড়াছড়িতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৮০ হাজার ভোটে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
উল্লেখ্য, খাগড়াছড়ি আসনে ২০৩ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন।

