আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি–২৯৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে খাগড়াছড়ির রামগড়ে ধানের শীষের গণমিছিলে মানুষের ঢল নামে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারের সামনে থেকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি রামগড় পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামগড় বাজারে সংক্ষিপ্ত সমাবেশে করে বিশাল মিছিলটি তিন কিলোমিটার পায়ে হেটে সোনাইপুল বাজারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠুর সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া।
এ সময় রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শেফায়েত উল্ল্যাহসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সুযোগ হয়েছে ভোটাধিকার প্রয়োগ করার। উন্নত ও সম্মৃদ্ধির বাংলাদেশ গঠনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জননেতা ওয়াদুদ ভুইয়াকে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে হবে। সকাল থেকে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

